somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খিচ্চা থাক পাগল আরাম পাবি !

০৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

কস্তুরি রেস্টুরেন্ট থেকে এক কাপ দুধ চা আর সাথে দুইটা গরম সিংগাড়া খেয়ে বাইরে আসল শাহেদ। আজকে তাপমাত্রা বেশ কড়া ! পাঁচ মিনিট না যেতেই ঘামতে শুরু করেছে ঢাকা কলেজের সামনে থেকে কেনা সাদা টি শার্ট। যার বুকে বড় করে বোল্ড লেখা " F * * k THE RULE ! "

শাহবাগ গন্তব্য। মিরপুর দশ নম্বর থেকে বাসে যাবে। দোতলা বাস পেয়ে গেল। জলদি উঠে সোজা দোতলার জানালার একটা সিট পেয়ে গেল। অবশ্য লাঞ্চের পরে একটু ভীড় কম থাকে তাই মাঝেমধ্যে এমন সিট মিলে নইলে দাঁড়িয়ে গোটা রাস্তা যাও।

বেশীদূর আসতে পারেনি পাসপোর্ট অফিসের আরও আগেই জ্যাম লেগে গেছে। শাহেদ অবশ্য এসবে মজাই পায়। এছাড়া কি আর করা। ইয়ার ফোন কানে দিয়ে গান শুনছে এ সময়কার সংগীত

" দোলেনা একা একা
তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও
আর আমি দুলে যাই
দোলনায় দোলনায়! "

পাশের ভদ্র লোক কি যেন বলছে ও বুঝতে পেরে ইয়ার ফোন খুলে জিগ্যেস করল, আমাকে কিছু বলছেন? সে বলল, ভাই জানালা দিয়ে কি দেখা যাচ্ছে জ্যাম কতদূর? শাহেদ হাসি দিয়ে বলল, জ্বী না ভাই। আর তাছাড়া দেখেই কি লাভ! ভদ্রলোকটি বলল, তা ঠিক কিন্তু আমার তাড়া ছিল। আমার মা হাসপাতালে ভর্তি আছে অবস্থা সুবিধার না।

শাহেদ বলল সবারই তাড়া আছে কিন্তু কি করবেন একটা কথা আছে না,

" খিচ্চা থাক পাগল আরাম পাবি !  "

সরি, মনে কিছু নিবেন না প্লিজ বলেই কানে আবার ইয়ারফোন গুঁজে দিল।

কিছুক্ষণ না যেতেই অধৈর্য্য হয়ে জানালা দিয়ে দেখল লাল বাতি জ্বালিয়ে গাড়ির বহর আসছে। এতক্ষণে বুঝতে পারল কেন এই অহেতুক জ্যাম! কোন একশত বাপের একমাত্র পুত যাবেন তাই সব গাড়ি থামিয়ে দেয়া হচ্ছে!

শাহেদের পুরনো কিছু কথা মনে পড়ল সেই কবে রবিনদের ছাদে ক্যারাম খেলতে যেয়ে বন্ধুদের সাথে রাজনৈতিক প্যাঁচাল শুরু হয়। এমন এক পর্যায়ে যায় যে, মারামারি লাগার দশা ! তখন শাহেদ সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করে আচ্ছা, বলতো, রাজনীতি কারা করে? রবিন বলল কারা আবার, যাদের রাজনীতি করার মতন যোগ্যতা আছে ভেরি সিম্পল! শাহেদ হেসে দিয়ে বলল,

" রাজনীতি তারাই করে যারা প্রতি মুহুর্তে বোবা দেশ মাতাকে ধর্ষণ করার ক্ষমতা রাখে এবং আমারে তোরে কারণ ছাড়া পানি ছাড়া এমনি কাঁচা গিলে খাওয়ার পরিপূর্ণ ক্ষমতা রাখে !  "

সবাই চুপ হয়ে এ ওর মুখের দিকে তাকিয়ে রইল। বিকেলের সুর্য তখন পশ্চিম কোণে হেলে গেছে , আবার আসবে কিন্তু এ দেশে শান্তি বা স্বাধীনতার পুরো স্বাদ কখনো আসবে না নিশ্চিত!

এসব ভাবতে ভাবতে দেখল শত বাপের একমাত্র পুত দেশের পতাকা লাগিয়ে এসির বাতাস গায়ে লাগিয়ে কি সুন্দর দল বল নিয়ে যাচ্ছে। জ্যাম আস্তে আস্তে কমতে শুরু করল। পুরো ৪০ মিনিট পর শাহেদ শাহবাগ! এখন ঠিক যাদুঘর এর সামনে হাঁটছে.,৷



সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×