somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

কত কোটি গেলমান !

১০ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আচ্ছা, বলেন তো রাজনীতি কেন করে মানুষ? আমার সোজা উত্তর বর্তমান সময়ে দেশপ্রেম যাদের খুব বেশি উথলে পড়ে তারাই করে রাজনীতি।

এখন আসি দেশপ্রেম কি আসলে আছে? না, ব্রো এই শতকে দেশপ্রেম হাট্টিমাটিম টিম তাদের খাড়া দুটি শিং তারা হাট্টিমাটিম টিম !

এখনো বুঝতে কি কষ্ট হচ্ছে? যদি বেশী কষ্ট হয় দুই রানের চিপায় হাত খানা রেখে ঘুমিয়ে পড়েন আপনার আর কষ্ট করার কোন দরকার নাই।

যাক মুল কথায় আসি যারা রাজনীতি করে বা বড় গোছের নেতা তাদের সম্পত্তি কিন্তু ক্ষমতায় থাকলে বাড়ে ইহা আমার কথা নয় মাল সাহেবের কথা ! উনি আসলেই একখান মাল !

আবার ক্ষমতায় না থাকলেও বাড়তে পারে যদি সরকারি দলের সাথে ভালো লিংক থাকে ! এই যে এখনকার যারা বিরোধী দলে আছে তাদের নেতাদের কি সম্পত্তি কমে গেছে এক্কেবারে ? না, কমে নাই কারণ এরা ক্ষমতায় থাকতেও এমন মাল কামাইছে যে, আজীবন কিছু না করলেও চৌদ্দ খান্দান বসে খেতে পারবে ! এদের কাম কি? সারা বছর বক্তৃতার নামে গলাবাজি করা ছাড়া আর কি !

এরা কি আসলে কোন চাকরি করে? করলে করে ব্যবসা! তলে তলে দেখেন যেয়ে বর্তমান ক্ষমতায় যারা আছে তাদের সাথে লিংক করে ৮০% তিনি পাবেন ক্ষমতায় যিনি আছেন আর ২০% যিনি বিরোধী দলে আছেন উনার এই আর কি ! অথবা আত্মীয় স্বজন বিয়াই বেয়াইন হয়ে আছে ! কারে তাইলে কি কইবেন !

মিলেমিশে চুরি কর্ম করছে এই আর কি ! ইহা এই দেশে থাকলে ফরজের পর্যায়ে পড়ে যায়! নইলে না খেয়ে মারা পরার সম্ভাবনা বেশী !

আমাদের দেশে একটা জিনিস কমন আছে কারণে হোক আর অকারণে জিনিসের দাম বেড়ে যায়। এইযে এখন তেলের দাম চড়া! এই দাম বাড়াতে আলু থেকে শুরু করে মরিচের দামও বেড়ে যাবে কি যেন এক অলৌকিক ইশারায় !

বুজলাম তেলের দাম বিশ্বে বেড়ে গেছে তাই বলে কি নিত্যকার জিনিসের দামও বেড়ে গেছে? প্রতিবার গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার সময় দেখি বাসের টিকেট তিন গুন বেড়ে গেছে ! পাবলিক তা দিয়েও বাড়ি যাবে ! একবারও টু শব্দ করে না। কেন ? 

আচ্ছা, বিশ্বের উন্নত দেশ গুলিতে যখন বড়দিন বা অন্যান্য উৎসব হয় ওখানে কি এমন হয়? যে মেট্রো, বাস, ট্রেনের টিকেটের দাম বেড়ে গেছে? না, একদম হয় না। হয় খালি আমাদের এখানে। কেন হয় ? এর উত্তর খুঁজতে গেলে দেখবেন বিরাট অজগর বা এনাকন্ডা না জানি কি কয় উহা বেরিয়ে আসবে !

দেশের পুরা পরিবহন সেক্টর একটা মাফিয়াতন্ত্র করে রাখা হয়েছে যার নিয়ন্ত্রণ ক্ষমতায় থাকা কোন এক অজগর বা এনাকন্ডার কাছে জিম্মি ! বেশী কথা বা নড়াচড়া করবেন একদম ফোঁস ! মানে পটল তুলিবেন ! তাই আমরা চলেন চুপ থাকি কি বলেন ! জীবনের দাম আছে না !

আমার মাঝে মাঝে খেয়াল চাপে এই ভেবে যে, সরকারের বা বিরোধী দলের বড় বড় নেতারা কি ব্লগে আসেন বা ব্লগ পড়েন ? অথবা নিত্যদিনের দৈনিক ? মনে হয় না আসেন বা মন দিয়ে পড়েন ! নইলে এত এত লিখা হয় দ্রব্য মূল্য বেড়ে যাওয়া নিয়ে দেশের দুর্নীতি নিয়ে কিন্তু কিচ্ছুই কমছে না। মানে এক হলে এদের শরম নাই অথবা যারা লিখেন তাদের নাই! যেমন আমার নাই। বেশরমের মতন এগুলা টাইপ করে যাচ্ছি একটু ও ক্লান্তি নাই ! সত্যি ! নাই।

আবার এ খেয়াল চাপে একটে গোল্লা বেত নিয়ে এদের কে বলতে ইচ্ছে করে " জোরেশোরে পড়বেন যেন পাশের ঘর থেকে আওয়াজ পাই নইলে এই বেত পিঠে ভাংগা হবে ! "

যেমন টা আমার মা বলতো শাসন করার নামে ! আসলে এদের শাসন করার মতন কেউ নাই দেশে ! আছে সব গোলাম গেলমান দাস ! যদিও দাস প্রথা বিলুপ্তি হয়েছে ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রে কিন্তু বাংলাদেশে রয়ে গেছে থেকে যাবে কেয়ামত অব্দি গ্যারান্টি !

আমরা হলাম এ শতকের দাস। প্রতিবাদ করবেন তো চড় খাবেন ঠাস ঠাস ! ভালো লাগছে না এই লবালছা লিখতে। লিখি এই কারণে যেন প্রতিদিন সকালে দর্পনে নিজের চোখে চোখ রাখতে পারি ! 





সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×