ছা পোষা !
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
আফসোস আমি নবী রাসুল নই
আফসোস আমি জ্বীন, ফেরেস্তা নই
আফসোস আমি অতবড় নামীদামী কেউ নই
সাধারণ অতি সাধারণ
ক্ষুদ্র একটা মানুষ।
বুক ভরা বাংলার বায়ু
নয়ন ভরা স্বপন
হাঁটি, ঘুরি, জ্বর-কাশী
সুখ -দুখ,
কিঞ্চিৎ কাঁদি
এর ভেতর দিয়া হাসি
রুটিরুজির টানে দৌড়াই খুব।
আফসোস আমি গায়ক নই
অভিনেতা
অথবা
নই কোন নেতা
রথীমহারথী
বা মস্ত বড় সেলিব্রেটি!
ছা পোষার কেরানি।
আফসোস জমছে না প্রেম
সদা লেগে আছে সমস্যা জ্যাম
চুমু আদর জুটেনি বেশী
প্রেম আমার
মহল্লার এক নারী।
আফসোস টাকা পয়সা অত নেই
ব্রান্ডের নেই গাড়ি
নেই প্রাসাদ তুল্য বাড়ি
গুলশান কিংবা ধানমন্ডি!
জনম গেল কেটে ভাড়াটিয়া বেশে
ভালো কিছু কিনতে না পারি
মাধ্যমিক পরীক্ষার সময়
হাতে উঠেছিল ক্যাসিও ঘড়ি।
ঝড় বাদল
বর্ষা, গরম, শীত
মায়ের বোনা সোয়েটার
পাতলা একটা কাঁথায়
কোনমতে যায়
ফুটপাতের প্যান্ট, শার্ট, গোল গলার গেঞ্জিতে
শরীরটা দিব্যি সাহেব বনে যায়!
এত নাই নাই
আফসোস এর পরেও
তোমারে আমার চাই
যদি থাকে নসিবে
আপনা আপনি তুমি আসিবে
ঘুম দেই এই বিশ্বাসে।
আফসোস আমি অত ভালো প্রেমিক নই
বারো চৌদ্দ ঘন্টা কাম করি
প্রেম করার সময় কই?
আফসোস আমি লেখক কবি নই
টাইপ করি শুধু কিছু শব্দ
জীবনের গল্প
এর বেশী গভীরতা কই ?
তবু্ও
তবুও
যদি তোমারে পেয়ে যাই
যদি এক কাঁথার তলে
দুজন দুজনার হয়ে যাই
যত আছে আফসোস নাই
সবশুদ্ধ আছে যত কষ্ট ক্ষত
সব হালারে
চুতমারানির কাতারে থুই !
২৩ নভেম্বর ২১ ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন