somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুম্মার দিনে হুজুরের বয়ান

২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

জুম্মার নামাজ শেষ হুজুর মুনাজাত করছেন সবাই আমীন আমীন বলে খুব জোরে জোরে চেঁচাচ্ছে আমিও করছি তবে আস্তে। হুজুর কি বলছে শুনছি। হুজুর এক পর্যায়ে বলছে " আল্লাহ ইহুদি নাসারাদের হাতে আর মাইর খাওয়াবেন না ! " সবাই আমীন বলছে আমি খিঁচ খেয়ে গেলাম!

আমীন না বলে হুজুরের কথা নিয়া নাড়াচাড়া করতে শুরু করলাম আর ভাবতে লাগলাম। এইডা কি কইল হুজুর? মানে আল্লাহ তাঁর মুসলিম উম্মতদের মাইর খাওয়াচ্ছে! মানে পুরা ব্লেইম আল্লাহর উপরে কারো কোন দোষ নাই তাজ্জব! নাউজুবিল্লাহ।

বিষয়টি নিয়ে আরো গভীরে চলে গেলাম। এই যে, ফিলিস্তিন মাইর খাচ্ছে মরে যাচ্ছে এতে দোষ কার ? আল্লাহর? নাউজুবিল্লাহ।মোটেও না।কাস্মীরে মুসলিম,উঁইঘরে মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম মাইর খাচ্ছে মরে যাচ্ছে দোষ কার? মোটেও আল্লাহর কর্ম নয় ইহা। আমাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত  আর জ্ঞ্যান চর্চা এবং সম্পদের সঠিক ব্যবহার হয় নাই বলে আজ মুসলিমদের এই হাল !

বাস্তবে আপনি,আমি কতদূর ইসলাম চর্চা করি জ্ঞান বিজ্ঞান নিয়া আছি? যেখানে ইসলামের প্রথম শব্দ " ইকরা " মানে পড়। আপনি, আমি আছি কেমনে ধান্ধা করা যায় আল্লাহ এবং রাসুল সাঃ কে বেঁচে জলদি কত মাল কামিয়ে উপরে যাওয়া যায় এসব নিয়ে।

আফসোস লাগে কোনদিন কোন হুজুর মুনাজাতে বলে না " আল্লাহ যাদের হাতে দেশ আছে তারা যদি দেশের সাথে বেঈমানী করে তবে তাদের ধ্বংস করে দাও বা হেদায়েত কর! যারা দেশের টাকা লুটে বিদেশে আরাম করে তাদের আরামকে হারাম করে দাও। সকল সুদখোর, ঘুষখোর তাদের কে হেদায়েত কর অথবা ধ্বংস করে ্দাও! "

তাহলে আমীন বলা যায় গলা ফাটিয়ে। হুজুর রা এ রাস্তায় যাবেন না। এরা মুনাজাত ধরে মসজিদ কমিটির সভাপতি এলাকার এম পি নেতাদের দিকে খেয়াল রেখে। যাতে চাকরি না যায় অথবা অন্য কোন বিপদে যেন না পড়ে । আল্লাহর প্রতি ভরসা কম তিনি যে রিজিকের মালিক ভুলেই যায় !

এত চিন্তার সাগরে হাবুডুবু খেতে খেতে মলিন বদনে চটি জোড়া পায়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলিলাম কারণ চটি জোড়া অক্ষত আছে চুরি হয়নি ! কি একটা দেশ মসজিদে ইবাদতে আল্লাহর ভয়ের চেয়ে বেশী ভয় থাকে " এই বুঝি চটি বা জুতা জোড়া খোয়া গেল। " ছিঃ!
আরেকটা জিনিস হুজুররা বলে, ইসলামিক স্টেট বা রাষ্ট্র কায়েম হলে সব ঠিক হয়ে যাবে। আসলে কি হবে ? দেশ তো স্বাধীন হইছে ৫০ বছর যায়! বহু ইসলামি দল ক্ষমতায় ছিল আবার কিছু আসার জন্য লাফালাফি করছে। কই এরা ইসলাম তো কায়েম করে না! কেন?

এখন আসি ধরেন, ইসলামিক স্টেট হয়ে গেলো দেশ। তা কয়জন সেই আইন মানবে? আবার এ ও আপনারা আশা করেন পুরা দুনিয়ায় ইসলাম কায়েম করবেন।পারবেন? কি আছে আপনাদের? 

আপনারা এক হতে গেলে ইহুদি নাসারা কি বসে থাকবে? তারাও এক হবে। ধরেন ইউরোপ, আমেরিকা বাদ দিলাম আমাদের প্রতিবেশী ভারত, চীন, জাপান, উত্তর কোরিয়া আরো শক্তিশালী রাষ্ট্র গুলি এক হয়ে গেলো।

তখন বাংলাদেশ আপনি কি করবেন? পাকিদের সাথে যাবেন? আফগান দের সাথে? যাদের বর্তমানে নুন আনতে পান্তা ফুরায়! ইরান আসবে এগিয়ে? সন্দেহ আছে! এরা শিয়া মুসলিম সুতরাং সুন্নী মুসলিম মরলে তাদের কি!

এত হেডম ইরানের থাকলে ইসরায়েল কে একটা ধমক দিয়ে দেখাক সাথে সৌদি কে যাতে ইয়েমেনে আর হামলা না করে।তারা আছে তাদের নিয়ে।নিজেদের ঘর সামলাতে বেশী মনোযোগ !

এইতো উত্তর কোরিয়া কিছুদিন আগে আরেকটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো।আপনারা কি উৎক্ষেপণ করছেন? বিয়ে শাদীর বোম বানান তাও দুই নাম্বার ফুঁস করে নিভে বেশী। দুই একটা ফুটে ! আপনারা বানাইবেন এটম!আরে মিয়া সাহেব ! আল্লাহ যদি সেই আবাবিল আর ফেরেস্তা না পাঠায় জীবনেও কোন যুদ্ধে জিততে পারবেন? কি কথা কন ?

আবার মগজে এ নিয়ে বসে আছেন " ইহুদি মেরে সাফা করে দিবেন। ইহুদি গাছের পিছনে লুকাবে গাছ বলে দিবে ইহুদি লুকিয়ে আছে ধরেই করবেন জবেহ!  "

আর এসব কথা হুজুরগন ওয়াজের সময় মাইকে জোরে জোরে বলে প্রচার করে। শুনে মুসলিম জনতা ঠিক ঠিক আমীন বলে মুখে ফেনা তুলে !

ইহুদি নাসারা এগুলি শুনে হাসে আর প্রতি রমজানে কিছু ফিলিস্তিন নিরীহগোছের মানুষ মেরে তা হালাল করে।খুব বেশী দেরি নাই ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হতে যাচ্ছে দেখবেন।




সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২০
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×