somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যতনে তুলে নিয়েছি নোঙর !

২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

তোমার সবকিছুই
আমার কাছে নতুন কিছু
অন্য এক অর্থবহ হয়ে উঠতো
তোমার এক একটি শব্দের মাত্রা, দাড়ি, কমা
অন্য এক জিনিস লাগতো
যা কোনদিন দেখিনি শুনিনি
এমন একদম টাটকা !
যার খুশবু
হৃদয়ে শান্তি নিয়ে আসতো
মনে হতো 
কদম ফোটা কোন ভিজে বর্ষার দুপুর
অথবা
এই মাত্র আঁধার সরিয়ে ধরা দিল ফকফকা ভোর।

তোমার প্রতিটি হাসি - কান্না
ভেতরে একটা ঘুর্নি তৈরী করতো
যার ভেতর
আমি অনায়াসে প্রবেশ করতাম
হারিয়ে ফেলতাম নিজেকে
চলে যেতাম দূর বহুদূর
তছনছ হওয়ার ছিল না তেমন ডর !

তোমার প্রতিটি চঞ্চলতা
প্রতিটি পা ফেলা পদক্ষেপ
আমাকে ভীষণ ভাবিয়ে মারতো
মাঝে মাঝে ভাবি,
জগতে তুমি ছাড়া কি
কেহ ছিল না আমার ?
ছিল না অন্য কোন কর্ম ?
ছিল না অন্য কোন চিন্তা ধর্ম ?
যেখানে এত এত খোদার সৃষ্টি
এত এত সুর লহরি
এত এত বিদ্যমান সুন্দর ।

তোমার প্রতিটা চাহনি
প্রতিটা চুমু আদর
বড্ড অনুভব করি
হোক সে যেকোন যানে
অথবা দীর্ঘ জ্যামে
দীর্ঘ ঘুমে
যা আমাকে দিত নব জনম
একদম বানিয়ে দিত শিশুর মতন
কি যে এক অস্থিরতা !
কি যে এক ছটফটানি !
যদি তুমি বুঝতে
তবে কাছেই থাকতে
তুমি ছিলে আছো থাকবে
যা পবিত্র এবং সত্য ।

যেতে হয় সবাইকে
তবুও কষ্ট হয় প্রিয়
কষ্ট হয় যে বড্ড !
আছো কেমন তুমি স্বর্গে ?
যেখানে স্রষ্টার নব সংসার
ছেড়ে এই মর্ত্য !

এখন আমি ভীষণ একা !
আমার সব কত ফাঁকা !
বাঁচার চিহ্ন নেই লেশমাত্র
কোথাও বসবার জায়গা নেই
কারো কোলে শুয়ে শুয়ে
পাড় করবার নেই কারবার
থেমে গেছে দিবা রাত্র ।

কথা বলবার মতন কেউ নেই 
কোথাও তাড়া নেই যাওয়ার
ভীড় নেই কোলাহল নেই
নেই টিকেট ভাড়া
যেন আমি জিন্দা লাশ !
আসলেই তুমি ছাড়া আমার সব শূন্য
ফের কোন প্রেম নেই
সবুজ নেই
গোটা ভুবন ধু ধু মরু প্রান্তর !
এক ফোটা নেই বৃষ্টি জল
বেঁচে নেই অবশিষ্ট রোদ্দুর !
ছেড়ে চলেছে জাহাজ
ফেলে সব বন্দর
যতনে তুলে নিয়েছে নোঙর !

২৫ জানুয়ারি ২২।







সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×