somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

ইশ্বরের কাছে খোলা বার্তা !

১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

ইশ্বর,
আপনি কি কি দেখেন?
রাশিয়া, ইউক্রেন?
ন্যাটো?
আরব জোট?
হাসিনা, খালেদা?
বাংলার ভোট !

ফকির মিসকিন?
ইসরাইল?
ফিলিস্তিন ?
বিল গেট, জাকারবার্গ?
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি ?
পাপ পুন্য?
ক'দিন পর ফুটবল
দেইখেন
তেলের টাকার ফুটানি।

আপনার ছুটিছাটা হলিডে নাই
উহা জানি
সদা হুকুম করেই যাচ্ছেন
সদা দয়া করছেন
ক্ষমা করছেন
ডাল-ভাত দিয়ে যাচ্ছেন
সদা দৃশ্য বদলে বদলে
আমাদের নাস্তানাবুদ করে
ঘাম ঝরিয়ে মারছেন।

ইশ্বর,
আপনার আনন্দ
সৃষ্টিতে?
না, বিনাশে?
দেখছি দুটোতেই আছেন।

ইশ্বর,
আপনার একলাতে এতো সুখ
জানতাম না
আমিও একলা
তবে আপনার মতো সুখী না
আমার যে প্রেম চাই
হৃষ্টপুষ্ট হৃদয় এর নারী চাই
দিনের ক্লান্তি ভুলে
রাত-বিরেতে হাসতে হাসতে
তার সাথে ঢলে যেতে চাই
নদীর মতো ছুটতে চাই
লাইন ভেংগে
সবার আগে এ জন্য
হাত পাতি তাই।

আচ্ছা, ইশ্বর,
আপনি মার্কিন শিশু
আর
আদাবর বস্তির শিশুর ফারাক বোঝেন?
না খাওয়া
চিকিৎসা না পাওয়া
শীতের রাতে ঠকঠক কাঁপতে থাকা
শরীর এর কথা শোনেন ?

আচ্ছা, ইশ্বর,
আপনি কি রাতজেগে কবিতা বুনেন?
প্রেমিক প্রেমিকার মিলন দেখেন?
বিচ্ছেদ?
জন্ম?
মৃত্যু ?
সব দেখেন?

জানি এ সত্য
সব দেখেন
কোন সন্দেহ নাই
তবুও জানতে চাই।

ইশ্বর,
আপনি অতিশয় জ্ঞ্যানী
কোন অপুর্ণতা নাই
বি সি এস ক্যাডার হওয়ার
এমনকি
চাকরির বাজারে আসা যাওয়ার কাম নাই !
বাস ভাড়া, বাসা ভাড়া
লোডশেডিং এর ভেতর নাই।

ইশ্বর,
বেয়াদবি করলে মাফি দিয়েন
ক'টা দিন আর ক'টা দিন
কবিতা নিয়ে থাকতে দেন
যদিও আফসোস
সময় হলে
যেকোন দিন
নীল খামে ডাক পাঠাবেন !






সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২১
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×