somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জল শালুকের নিষিদ্ধ কাব্য । পর্ব ১

০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

মোবাইলের স্ক্রীনে রিমির নাম ভেসে উঠেছে যেন শান্ত দীঘির জলে একমাত্র ফোটা পদ্ম। সজল ক'দিন ধরে জ্বরে ভুগছে। পড়াতে যেতে পারছে না রিমিকে। জ্বর শরীরে কাঁপা হাতে মোবাইলটা ধরে সজল দেখে রিমি এরমধ্যে সাতবার ফোন করেছে।

আটবারের মাথায় সজল কানের কাছে মোবাইলটা ধরে হ্যালো বলল। অপর প্রান্ত থেকে রিমি বলল, কি ব্যাপার ফোন ধরছেন না কেন? শরীর কি খুব খারাপ? জ্বর বেড়েছে? ডাক্তার দেখিয়েছেন? মাথায় জল ঢেলেছেন?

সজল কি বলবে এতোগুলি প্রশ্ন এক সাথে। শুধু ছোট করে জবাব দিল, হুম সবই করা হয়েছে। সাথে এ ও বলল,ডাক্তার বলেছে, নিয়মিত ঔষধ সেবন করলে আর দুই চার দিনের ভেতর শরীর ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ। রিমি এবার আবার বলে বসল, আমি কি আসব? সজল না প্লিজ এরকম কর না। ভাবী কি ভাববে কে জানে? রিমি একটু রেগে গিয়ে বলল, একজন মানুষ আরেকজন অসুস্থ মানুষকে দেখতে আসতে পারে না? মনে কিছু নিবেন না একটা কথা বলি, এ মহিলা শরীরের গরম বেশী দেখায়। সাবধানে থাকবেন। সজল কি যা তা বলছ? রাখি। রিমি বলল, এখন তো রাখবেন।

তা কবিতার বইটা পড়েছেন? সজল না। আচ্ছা রাখি। রিমি আচ্ছা সরি ডিস্টার্ব করলাম। রাতে আবার ফোন দিব। সজল আচ্ছা ভালো থেকো বলে মোবাইলটা বালিশের পাশে রেখে ভাবতে বসল রিমি কেন এমন আচরণ করল? যা একদম অচেনা।

টেবিলের উপর থেকে কবিতার বইটি হাতে নিল সজল। একজন নতুন কবির কবিতার বই। বই এর নাম " জল শালুকের নিষিদ্ধ কাব্য  " প্রথম কবিতাটা সজল পড়তে লাগল

আমার স্বপ্নগুলি মেঘের মতন ভেসে বেড়ায়
যখনই হাত বাড়াই
ছুঁতে চাই
অমনি ওরা পালিয়ে যায়
যেন চোখের সামনে একটা কালো স্ক্রীন
এছাড়া কিছুই নেই
আসলে কি কিছুই নেই?

যখন আমার স্বপ্নগুলি গোমড়া মুখে আমাকে দেখে
শ্রাবণ ধারায় চোখ গাল ভিজে
যেন শতাব্দীর সবচেয়ে ভয়ানক কোন দৃশ্য দেখলাম
এরচেয়ে কষ্ট বুঝি তামাম দুনিয়ায় নেই।

আমার স্বপ্ন গুলি একান্তই আমার
ওখানে কেবল আমার রাজত্ব
আমার আনাগোনা যখন তখন
তবে ওখানে যার সবচেয়ে বেশী শক্ত অবস্থান
সে কখনো জানে না
কতটা ভেতরে শিকড় তার
তার জন্য রোজ জমা হয় কতটা চুমুর আবদার ।

শেষের দুইটা লাইন একটা মার্কার কলম দিয়ে বোল্ড করে দিয়েছে রিমি।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×