অশরীরী প্রেম !
০৯ ই মে, ২০২৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানীং চোখ বুজলেই টের পাই তুমি আছ
আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালিয়ে
গুন গুন গান করে যাচ্ছ
দুই চোখের কাজল ঠিক করতে ব্যস্ত
চোখ মেললেই নাই
কি যে কষ্ট
এই কি প্রেম ?
এ রোগটা বেড়েই চলেছে
যেমনটা এ দেশের দুর্নীতি এবং উন্নয়ন !
আরও টের পাই বাহিরে ঝুম বৃষ্টি
ভিজে যাচ্ছে চটি, মাথা
বাদ পড়নি গোটা তুমি।
ঘরে ঢুকেই সোজা স্নানঘরে
শহরের নোংরা জল
কতটা আর নোংরা করতে জানে?
রাত এবং দিন দুপুরে
যতটা করি আমি তোমাকে ।
চোখ বুজলেই ঘুম আসে না সোনা
চলে আসো তুমি
তোমার আংগুল ঘুরপাক খায় আমার লোমশ বুকে
বাঁকা পুরু দুটি ঠোঁট কাঠঠোকরা
চোখ খুললেই ঘরের মেঝে ছাদ
মাথার উপর তিন পাখা
তোমার নাম গন্ধ নাই
একদম উধাও
এ কেমন অশরীরী প্রেম?
এ কেমন জ্বালা ?
না ধরা
না ছোঁয়া
হায় খোদা !
হায় খোদা !
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন