somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

জংলী কইতর !

১৩ ই জুলাই, ২০২৩ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

তোমারে দেখার পর যে কথা গুলার উদয় হয়
যে ভাবের জনম হয়
হাওয়ার যে অদলবদল হয়
উহা প্রকাশ করলেই সিধা দাঁড়ায় 
একখানা প্রেমের কবিতা।

প্রেমে পড়েছি যতবার
ততবারই মনে হয়েছে
প্রেম হচ্ছে এমন
দুয়ার জানালা বন্ধ থাকার পরেও
একটু ফাঁকফোকর অথবা ভেন্টিলেটর দিয়ে আসা
শীতল বাতাস নরম রোদ্দুর।

তোমারে নিয়ে ভাবতে ভাবতে
যেসব ছবি ভেসে উঠে মন এবং নয়ন মাঝে
দু:খ হয়
এর সবটুকু পারি না বলতে 
গোছানো হয়ে উঠে না 
এলোমেলো হয়ে তলিয়ে যেতে চায় সমস্তটা
ডুবিয়ে ডুবিয়ে প্রতিটি ছবি
প্রতিটি শব্দ চয়ণ সংগ্রহ করি
সেগুলো আবার ধুঁয়ে মুছে ফর্সা রোদে শুকিয়ে
ভেতর ঘরে তোমার নামে যে বৈয়াম আছে
ওতে খুব সাবধানে বন্দী রাখি
যাতে হয়ে না যায় পুরাতন বাসি।

কি যে ওর সুবাস!
কি যে সুখ!
উফফ!
তোমার প্রেমে আমি খুব বেশী উন্মাদ। 

তোমারে দেখার পর
কেন বদলায় সব?
কেন দু:খ গুলি
হয়ে যায় এতো সুখ ? 
কেন এমন হতে থাকে বারবার?
কেন ভালো লাগতে শুরু করে
পুর্নিমা থেকে অমাবস্যা আঁধার ? 

তোমারে দেখার পর
একনাগাড়ে চলে কবিতা বোনার প্রহর
খাঁটি সত্যি,
যেন সবুজ মটরশুঁটি ক্ষেতে
তুমি, আমি
ঠোঁট ঘষা জংলী দুটি কইতর।







সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৩:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×