চামড়া !
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
চামড়াটা ধলা হলে মেয়ে তুমি লাকি
চামড়াটা কালো হলে মেয়ে তুমি আধবুড়ি কাকি
আসেনা প্রেম
হয়না বিয়ে সহজে !
চামড়াটা ধলা চাই
ধলা চাই
শ্লোগানটা বাজারে সেরা ভাই
মেয়ে তুমি হচ্ছ বড়
বিষের দেয়াল গড়া সমাজে।
উত্তরের বায়ু দখিনে
দখিনের বায়ু উত্তরে
এই ঋতু সেই ঋতু আসে কত ঘুরেফিরে
কাঁচা ফল পাকা হয়
ঝরে পড়ে ফোটা ফুল
ভেতরে ভেতরে নষ্টামি কি সুন্দর পোঁতা হয়।
বদলায় এ গলি ও গলি
রাজা থেকে প্রজার আসন
শুধু নড়ছে না কেউ এক চুল
চারপাশে কথা কিন্তু একটাই
চামড়াটা শালা ধলা চাই।
চামড়াটা ধলা হলে গোটা গোষ্ঠী খুশি
চামড়াটা কালো হলে,
এমনকি পিতা-মাতার মুখ চাওয়াচাওয়ি।
চামড়াটা ধলা হলে
সত্যি মেয়ে তুমি লাকি
চামড়াটা কালো হলে বেখাপ্পা অচল মাল আরও কতকি !
চামড়াটাই সব বুঝলে
বাকী সব মিথ্যে কল্পকাহিনি।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল...
...বাকিটুকু পড়ুন
গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।...
...বাকিটুকু পড়ুন
বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুন