এখনো তুমি...
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
ঠিকঠাক পায়নি মানুষ প্রেমের খবর
তাই অনেকে এতো ভয়ংকর!
সময় এবং সুযোগ পেলে
দিও উত্তর
আমার চুম্বন
ওষ্ঠে তোমার
যেন শিশির গলা রোদ্দুর।
তুমিও ভেংগে খানখান
আমিও নেশায় মাতাল
কখনো কখনো প্রেম হয়ে যায়
ডাক্তারের দোকান!
সমস্ত অলি গলিতে প্রেম ঘুরেফিরে আসে
কজন নাগাল পায় ?
লাই পেলেই তো
শরীরের ভেতর শরীর জন্মায়।
মাঝ রাত্রিতে
সাথী সম্বলহীন
দিশেহারা একটা ঝিঁঝি পোকা
জানালার কাছে
কি যেন শোনাতে চায়
হয়তো তোমার কথাই বলবে
তখন আমি উষ্ণ মুডে
গান ধরি পাগল প্রায়।
দীর্ঘকাল পরে
ছুঁতে চাইলেও কেউ
পারবে না যখন
তোমায় আমায় ছুঁতে
যেন হারিয়ে গেল গাছের জোড়া পাতা
ধুসর নরম সাদা তুষার কুয়াশায়।
ঠিক সে সময়
এ কবিতা একমাত্র রইল স্বাক্ষী
তোমার প্রেমই
আমার সর্বস্ব লুটে নিয়ে যায় ।
নর্তকীর পায়ে উঠেছে নতুন তাল আজ
তারাভরা রাত
রুপোলী চাঁদ
দিচ্ছে ভীষণ ডাক
সারা শরীরে
তোমার নখের চিহ্ন দাগ
তরতাজা কিছু চুমু
এসো প্রিয়
এসো
ফের হয়ে যাক।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন