প্রেম মানে গাঢ় নীল বিষ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
তুই এলে
জুইতসই আরাম আসে শরীর মনে
শীতের রাত গুলি যেতো কেটে উষ্ণতা ওমে
জানি আসবি না তুই
একবারও ভাবলি না
আমারও জেদ বেশী
এখনো একলা শুই।
হতে না পারলাম প্রেমিক
কিংবা স্বামী
বন্ধু,
অথবা
অন্তত প্রতিবেশী হই।
তুই এলে
জুইতসই আরাম আসে শরীর মনে
শীতের রাত গুলি যেতো কেটে উষ্ণতা ওমে।
স্বপন দেখছিলাম কত
তোর হাতে
আমার হাত
চোখে চোখ
মুছে যাক ক্ষত
অমন কয়েক সহস্র তারাভরা রাত।
হয়নি কিছু
আসিসনি ছুটে
আমিও যাইনি পিছু
তোর ভাবনায়
এখনো নিদ্রা টুটে।
লাগলো কি যে অসুখ
সাড়বার নাই নাম গন্ধ
তোর প্রেমে হইলাম অন্ধ।
অবুঝ
বুঝি নাই একবারও ইশ
প্রেম মানে গাঢ় নীল বিষ।
ছিল বাসার সামনে তোর
কত আড্ডা গানের সুর
একবার আসে যদি
যদি আসে ইশারা উত্তর
নাওয়া খাওয়া কত গেছি ভুলে।
কি যে ছটফটানি
যা ছিল অসহ্যকর
শার্টের উপরের দুটি বোতাম
সদা রাখতাম খুলে।
আসিস তুই
আসিস তুই
শরৎ দুপুরে
সমস্ত দুরত্ব ব্যবধান ভুলে
তোর মতন বুকে কাঁপন
কজন আর তুলে !
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন