মৃত্যুর মতো কর চুম্বন ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
আমি কি ঘুমিয়ে গেছি?
মোটেও নয় তা
জেগে আছি
কানের কাছে ভনভন করছে
দুই তিন মাছি।
আমি কি ঘুমিয়ে গেছি?
একদম বেতাল খবর
ফুল জল ছাপার মশারী
বাইরে নীল জোছনার
ঘর ছাড়বার উস্কানি।
আমি কি ঘুমিয়ে গেছি?
আকাশ পরী
বলো তো দেখি ?
" বিরক্তিকর "
এ ছিল তার উত্তর।
মেয়ে জানলো না
কতটা রাখি তার খবর
কতটা জলে ডুবি ভাসি রাত দিনভর।
আমি কি ঘুমিয়ে গেছি?
কি করে হয়?
প্রশ্নই উঠে না
এখনো যে তোমায় নিয়ে
মেলা পথ হাঁটা বাকী।
কানের দুলে তোমার ঝুমঝুম
হৃদয়ে মোর তুমুল বৃষ্টি ঝড়।
আমি কি ঘুমিয়ে গেছি?
কি করে সম্ভব !
সারাদিনের লেনদেন শেষে
টালমাটাল পা দুখানি
হাতে ধরা আধ খাওয়া মদের শিশি
মুখে তার খিস্তি স্বদেশী!
প্রেমহীন মাতাল বেহিসেবী।
হাতে গোনে কি শেষ করা যায়?
জেগে জেগে কতজন ঘুমায়?
শামিল কত রথী মহারথী!
তাই আমি
জেগে জেগে চোখ লাল করি।
মানুষ খেয়েছে সুদিন
কেড়ে নিবে আরও
ভেতরে আমার হেমলক
ধুসর হতে চলেছে যৌবন।
আমি কি ঘুমিয়ে গেছি?
না,
না,
এ সামান্য যাত্রা বিরতি।
আকাশ পরী আছো কি?
মাত্র তো ক'টা দিন
না হয় মিছেই হোক আলোড়ন
মৃত্যুর মতো
আমায় কর চুম্বন !
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন