হেলুসিনেশন। চ্যাপ্টার ৯
০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
একই দৃশ্য বারবার দেখি
কলা পাতা রঙের শাড়ী
গ্রীবা নীচু তোমার লাজুক হাসি
দৃশ্যটি এতোটাই প্রিয়
ভুলে যেতে বাধ্য হই
দুনিয়ায় এতো যে হইচই।
ভেতরের ক্ষতগুলি ইদানীং
একটা অন্য রিদম সৃষ্টি করে
শিশুর মতন
চার পায়ে হাঁটে
খুব বেশী খাটে
তুমি এলে হয়তো
চলে আসতো পরিপূর্ণ আকারে।
যদিও আজকাল
গ্যারান্টি নেই কিছুতে
ভয় নেই
তাই হার জিতে ।
কাকে বিশ্বাস করি
বলো তো?
স্রষ্টা ?
না,
তোমাকে?
আমার কবিতা এবং বুলেট
দুটোই বলতে গেলে এক
হাজির হলে তীব্র কোলাহল
এফোড় ওফোড় করে
মস্তিষ্ক থেকে হৃদয়
বাড়িয়ে দেয় রক্তের স্রোত।
এতো বেসামাল কথাবার্তার ভীড়ে
নীচের লাইনটা খাস
" প্রেম মানে নজিরবিহীন নিরাপত্তার নাম "
আর তোমরা মগজে স্থাপন করেছ কি না
প্রেম মানে,
জরায়ুতে ফোটা ফোটা স্পার্ম
না হয়
মুঠো ভর্তি নেশার যাবতীয় সরঞ্জাম !
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন