শোক সংবাদ !
১৩ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
আমরা একে অপরকে কেন এড়িয়ে চলি?
মনে হয় যেন ,
আমি চোর ডাকাত অথবা খুনি
বা দাগি কোন ফেরারি আসামি
তুমি দারোগা পুলিশ
না,
না,
সে হলে তো তুমি আমাকে খুঁজতে পাগল হয়ে
হুলিয়া জারি করে দিতে
কেউ ধরিয়ে দিতে পারলে লাখ টাকা পুরস্কার।
কত মাস
কত বছর
আমরা কেউ
কাউকে কাছে ডাকিনি
স্পর্শ করিনি
চুমু খাইনি।
অথচ আমাদের উড়ে যাবার কথা ছিলো
পাখির মতন
জড়িয়ে রাখার কথা ছিলো ইচ্ছেমতো
আমরা এসব কিছুই করিনি
শুধু হিসেব করেছি
কার কিসে লাভ
কিসে ক্ষতি।
আমাদের আলাদা নাম ছিলো
যা লোকে জানতো না
এমনকি
মাতা পিতা সহ অন্য আত্মীয়
দুজন দুজনকে ডেকে যেতাম চুপিচুপি।
ভেতর থেকে দুয়ার লক
এক বিছানায় শোবার পাগলামি
কিছুই হয়নি
আসমান ঝুঁকে গেছে নদীর ওপাশে
আরেক পাশটার আঁধার এখনো যে কাটেনি।
আমাদের ভুলে যাবে সকলে
আমরাও যাবো ভুলে
কে আর অতদিন মনে থাকে?
ফুরিয়ে যায় জীবন
ফুরাতে হবে এমনটা নিশ্চিত
সত্যি ,
যে প্রেমে শুধু শরীর জাগে
হৃদয় থাকে মরে
এরচেয়ে বড় শোক সংবাদ
নেই কিছু আর জগৎ জুড়ে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৪ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪
I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ফেনা, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১

ছবিঃ গুগল
আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা...
...বাকিটুকু পড়ুন
১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে...
...বাকিটুকু পড়ুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২

বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ...
...বাকিটুকু পড়ুন