
ছবি নেট
মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।
মিথ্যে বলতে পারি না,
কেন কবিতা এখন পা বাড়ায় অজানার উদ্দেশ্যে?
একাই দাঁড়িয়ে আলো–আঁধারের গলিতে
খুব দূরের এক বারান্দায় তুমি,
চতুষ্কোণ ছবি চার দেয়ালে
ঝাপসা–স্পষ্ট নই আমি।
মিথ্যে বলতে পারি না,
রাখেনি কেউ হাত অমন করে
রাখতে হয় যেমন করে
কেউ কেউ রেখেছে শুধু রাখতে হয় বলে
দুঃখ হয় না এই ভেবে,
আকাশ কি সমস্ত ঝড় মনে রাখে?
প্রশ্ন করছি,
জীবন কেমন হওয়া উচিত?
কেমন হওয়া উচিত প্রেম এবং চুমু?
মিথ্যে বলতে পারি না,
শরীর–মন পুড়ছে বসন্ত উত্তাপে,
কাঁপছ তুমি প্রচণ্ড শীতে ইচ্ছে করে
এই ভালো ঘুমিয়ে আছি
জেগে গেলে সর্বনাশ সম্মুখে
প্রেমিক হওয়া কি মুখের কথা?
জানি, মেঘ জমলে কিছুটা আঁধার বাড়ে।
মিথ্যে বলতে পারি না,
প্রেম থাকলে পাপের ভয় নেই,
প্রেম থাকলে মরারও ভয় নেই!
ফুল ফুটেছে জোড়া পাহাড়ে,
ঘুঙুর হয়েছে কবিতা
এই তো হচ্ছে,
হচ্ছে কিছুটা
আগুন লেগেছে কোষে কোষে
আলাভোলা প্রেমের বাতাসে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


