somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যালেন্টাইনস ডে (বিশ্ব ভালবাসা দিবস) কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

★ ভ্যালেন্টাইনস ডে (বিশ্ব ভালবাসা দিবস) কি?

- ২৭০ খ্রিষ্টাব্দের কথা। তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী-পুরুষের বিবাহ বাধনে আবদ্ধ হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার ধারণা ছিল, বিবাহ বাধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয়। সে সময় রোমের খ্রিষ্টান গির্জার পুরোহিত ‘ভ্যালেন্টাইন’ রাজার নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী-পুরুষের বিবাহ বাধনের কাজ সম্পন্ন করতেন। এ ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর তাকে রাজার কাছে ধরে নিয়ে আসা হয়। ভ্যালেন্টাইন রাজাকে জানালেন, খিষ্টধর্মে বিশ্বাসের কারণে তিনি কাউকে বিবাহ বাধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না। রাজা তখন তাকে কারাগারে নিক্ষেপ করেন। কারাগারে থাকা অবস্খায় রাজা তাকে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দেন এবং বিনিময়ে তাকে ক্ষমা করে দেয়ার কথা বলেন। উল্লেখ্য, রাজা দ্বিতীয় ক্লডিয়াস প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে বিশ্বাস করতেন এবং তৎকালীন রোমান সাম্রাজ্যে এ ধর্মের প্রাধান্য ছিল। যা হোক, ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃতি জানালেন এবং খ্রিষ্ট ধর্মের প্রতি অনুগত থাকার কথা পুনর্ব্যক্ত করলেন। তখন রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। অত:পর রাজার নির্দেশে ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে রোমান সাম্রাজ্যে খ্রিষ্ট ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে গির্জা ভ্যালেন্টাইনকে ` `Saint' হিসেবে ঘোষণা করে। ৩৫০ সালে রোমের যে স্খানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেখানে তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয়। অবশেষে ৪৯৬ খ্রিষ্টাব্দে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস ১৪ ফেব্রুয়ারিকে `Saint Valentine Day' হিসেবে ঘোষণা করেন। ভ্যালেন্টাইন কারারক্ষীর যুবতী মেয়েকে ভালোবাসার কারণে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস ১৪ ফেব্রুয়ারিকে ‘ভ্যালেন্টাইন ডে’ ঘোষণা করেননি। কারণ, খ্রিষ্ট ধর্মে পুরোহিতদের জন্য বিয়ে করা বৈধ নয়। তাই পুরোহিত হয়ে মেয়ের প্রেমে আসক্তি খ্রিষ্ট ধর্মমতে অনৈতিক কাজ। তা ছাড়া, ভালোবাসার কারণে ভ্যালেন্টাইনকে কারাগারে যেতে হয়নি। কারণ, তিনি কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েছিলেন কারাগারে যাওয়ার পর। সুতরাং, ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ ও মৃত্যুদণ্ডদানের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসা সেন্ট ভ্যালেন্টাইন ডে’র মূল বিষয় ছিল না। বরং ধর্মের প্রতি গভীর ভালোবাসাই তার মৃত্যুদণ্ডের কারণ ছিল।

★ ভালবাসা/প্রেম কি?

-ভালবাসা হচ্ছে এক কথায় অদৃশ্য অথচ সচ্ছতায় তৈরি এক বস্তু, যা শ্রদ্ধা, আবেগ, সহানুভুতি, স্নেহ, বিশ্বাস এর সমন্বয়ে তৈরি। তবে এই পাচটি ভিত্তির ভেতরে একটি অন্যটির চেয়ে বেশি সত্যরুপে প্রকাশিত হতে পারে সময়, ব্যক্তি ও অবস্থানের ভিন্নতায়।প্রেম হচ্ছে দুটি মনের এক পবিত্র বন্ধন। যার কারণে স্বামি স্ত্রী এক সাথে সারা জীবন থাকতে পারে।

★ বর্তমান সময়ের প্রেম.

"প্রেমের চিরন্তন শিখা চিরদিন জ্বলে এবং জ্বলবে" এই প্রবাদটি আগের দিনের প্রেমিক-প্রেমিকারা মনে প্রাণে বিশ্বাস করলেও বর্তমান সময়ের প্রেমিক-প্রেমিকার এটা বিশ্বাস করেনা বললেই চলে। মোবাইল, ফেসবুক, হটমেইল, জিমেইল, ইয়াহু, স্কাইপের এ যুগে প্রেম মোবাইলের ব্যালেন্সের মত। মোবাইলের ব্যালেন্স যেমন এই আছে এই নেই তেমনি আজকাল ভালোবাসা ও তমেন হয়ে গেছে। আজকাল প্রায়ই শোনা যায় একজন একই সময় কয়েক জনের সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছেন। বর্তমান যুগে একজন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে টাইম পাস করা বা সময় কাটানোই যেন এখন কারও কারও কাছে মুখ্য বিষয়। অবশ্যই সেটা ভালোবাসার মূলভিক্তির মধ্যে পড়ে না। একজনকে ক্ষণিকের জন্য ভালো লাগার কিছুদিন পরই আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাটা আর যাই হোক, ভালোবাসা নয়। এ সময়ের নৈতিক ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণেই আজ এ বিষয়গুলো যেন সাধারণ হয়ে উঠেছে।

সামনে ১৪ ফেব্রুয়ারী তাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা:

★ অনেক মেয়ে সতীত্ব হারাবে। পর সেই প্রেমিকই বলবে পতিতা
★ একদিনের এই উন্মাদনায় যখন পাগল হবেন মা বাবা জানবে আপনি অমুক বান্ধবীর বাড়ি অথচ দেরী করে যখন বাড়ি ফিরবেন।
জেনে রাখুন : আপনার মা একটুও চিন্তা করেনি ??
আপনাকে বিশ্বাস করা বড্ড অপরাধ ?? তাই না ?
আপনারও তো ছেলে মেয়ে হবে। যুগ হবে আরো আধুনিক
★ কথিত বয়ফ্রেন্ডের সাথে চুমাচুমি করে ছবি উঠাবেন। ছবি আসবে ফেসবুকে যাবে নোংরা পেজে। মানুষ খারাপ বলবে ।
তাতে কি ??
আপনার চামড়া সাদা। বাপের আছে অঢেল টাকা
ধরুন , বিরাট কোটিপতির সাথে বিয়ে হলো, সব পাপ গোপন।
অথচ হঠ্যাত্ একদিন ছবিগুলো ............ আরে আপি ব্যাপার না
আপনার স্বামী রাতে আপনাকে বুকে জড়িয়েই ঘুমোবে । ভালোবাসবে ।
কিন্তু পাশাপাশি যাতায়াত থাকবে টানবাজারে অথবা মডেলদের সাথে একান্ত মুহুর্ত। এটাও কঠিন কিছু না
মেনে নিন। না মানলে তো খ্যাত হবেন
আপনার স্বামীর কাজের প্রতিবাদ করবেন ?? কি লাভ ??
সে তো আপনাকে পতিতাই বলবে। আপনিই বলুনঃ সে কি অন্যায় করছে ??
যদি হ্যা বলেন !!
তবে , আপনি কি তাকে আগেই ধোঁকা দেন নাই ??

ভালোবেসে বিশ্বাস করা অবশ্যই ভালো, তবে অন্ধ বিশ্বাস চোখ খুলে দেয়।
আর , ভুল মানুষকে বিশ্বাস করলে পাবেন শিক্ষা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×