কবিতা ✑ স্বপ্নের প্রহেলিকা
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গূঢ়ার্থ সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসে
যখন
কবির আধ্যাত্মিক ভাবনার গভীরে ছেদ পড়ে,
হাজারো কাব্যিকতার পাণ্ডুলিপিতে গড়াগড়ি খাই শব্দের ভারে
তখন
কবির ভবঘুরে মন শুয়োপোকার মত লুকোচুরি করে ঘাড়ে।
কতো নিষ্ঠুর লাগে রাত্রির নিস্তব্ধ গভীরতায়
যখন
মুখোশের আড়ালের মানুষগুলো কুকুরে পরিণত হয়ে যায়,
কবিরা রাতের আঁধারে স্বপ্নের প্রহেলিকায় ডুবে থাকে
তখন
রাজ্যের আণ্ডিলরা নিস্পাপ প্রসূনের উপর লেলিয়ে থাকে।
কি হবে শতসহস্র শব্দের হাজারো পাতার ভাঁজে ভাঁজে
কাব্য গেঁথে।
ধুসর পাণ্ডুলিপিটা পড়ে থাকবে মরচে ধরা টেবিলের উপর
নিথর হয়ে।
তবুও কবির আত্মবিশ্বাস কোন একদিন জেগে উঠবে
নতুন ভোর নতুন ঊষান দিগন্ত জুড়ে,
কুকুরগুলো ফাঁসির দড়িতে ঝুলে থাকবে
ক্রমে ক্রমে একেকটি দিন জুড়ে।
স্বপ্নের ফেরিওয়ালারা হাঁকিয়ে বেড়াবে
গোটা শহর থেকে শহরান্তরে
প্রহেলিকার কাঁটা ভেঙে,
কবি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে একসময়
ক্লান্তিকর জীবনের অবসান ঘটিয়ে
আত্মতৃপ্তির ঢেকুর তুলে।
স্রাঞ্জি (কেউ নিশ্চুপ নই এই নষ্টের ধরণীতে) সে_______!
রি পোষ্ট________
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন