আজ হৃদিতার বড্ড বেশি মনে পড়ছে ফেলে আসা দিনগুলো .....যদিও ঝাপসা হয়ে গেছে অতীত।স্মৃতির মাঝে তবুও অক্ষত কিছু স্নিগ্ধ,রঙীন মুহূর্ত।
মনে পড়ছে সেইইই ক্ষনগুলো যখন তিলে তিলে নিজেকে ধ্বংস করতো ও।বেচেঁ থাকাটা অসহ্য হয়ে উঠেছিল,প্রতিনিয়ত নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া,পাগলের মত নিজেকে ক্ষত-বিক্ষত করা,প্রতিটি ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্তগুলোর হাহাকার ওর মাঝে এক আশ্চর্য অণুভূতির শিহরণ দিতো।এভাবে চলতে চলতে যখন মৃতপ্রায় জীবন ঠিক তখনই,,,,রুদ্রএসেছিলো ওর জীবনে।ওকে বলেছিলো"বাঁচতে হবে তোমাকে,হাত ধরো আমার,দেখো পৃথিবী এখনো সুন্দর,এখনো এখানে ভালোবাসা আছে"।
কম্পনরত হাতটা এগিয়ে দিয়েছিলো রুদ্রর হাতের পানে।
ক্রমে ক্রমে আজ যখন রুদ্রই হয়ে উঠেছে ওর বেঁচে থাকার একমাত্র অবলম্বন তখনই ,
হঠ্যাৎ থমকে গেলো,অতি পরিচিত সেই মানুষটাকে আজ এত অপরিচিত লাগছে কেন? এ কে?
নাহ্ ,এ তো সেই মানুষ নয়,যে ওকে বাঁচার জন্য একমুঠো রঙীন স্বপ্ন দিয়েছিলো!!!
সেই মানুষটা তো শক্ত করে ওর হাত ধরে অন্ধকূপ থেকে টেনে তুলছিলো ,,,কিন্তু আজ আলোর পানে চেয়ে এত অচেনা কেন সে?
ধীরে ধীরে আবার অন্ধকার হয়ে আসছে ওর চারপাশ।
সেই ঝাপসা অতীত ,,মৃদু পায়ে আজ ক্রমশ এগিয়ে আসছে ।
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

