somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ের ভালোবাসা

২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৩ বছর ধরে বাম হাতের কলার বোন তথা beauty bon ভাঙ্গা :( এমনিতেই অসুন্দর মানুষ, তার মধ্যে সারা শরীরে থাকা এক মাত্র beauty নামক শব্দটাও beauty less :)

এই সুবাদে রাতে ডান কাত হয়ে শোয়ার অভ্যাস/প্রয়োজনীয়তা বেশি। মেয়ে হয়ার পর থেকেই বিছানায়ে আমার অবস্থান মাঝে।শোয়ার অবস্থান যথাক্রমে মেয়ে বাম দিকে ,মেয়ের বাবা ডান দিকে।ইদানীং রাতে ডান কাত থেকে বাম কাত হওয়ার সময়ে ঘুমের মধ্যে প্রায়ে দিনই টের পাই, পিঠের নিচে কিছু একটা।দেখি, মেয়ের ডান হাত আমার পিঠের নিচে।হাতটি সরিয়ে তারপর আবার শুতে যাই। এই ভাবেই চলছিল।

গত ৭/৮ দিন আগে ,এক রাতে হঠ্যাৎ ঘুম ভাঙ্গলো, দেখি মেয়ের হাত যথাযথ আমার পিঠের নিচে।আমার বুকটা ধুক করে উঠলো,হাতের কব্জিটা এমনভাবে ভাজ হয়ে জড়োসড়োভাবে পড়েছিলো।এত ভয় পেয়েছিলাম যে,হাতটা না ধরে মেয়ের বাবাকে আগে ডেকে তুললাম।ও আস্তে আস্তে হাতটা ধরলো, ঠিক করে মেয়ের বুকে রাখলো, ঘুমের মধ্যে আমাকে একটু বকা ও দিলো।কুম্ভকর্নমার্কা ঘুম তার আর শুনালো আমাকে J

সকালে মেয়ের স্কুলের জন্য রেডি করানোর সময় বললাম “মাম, তোমার জন্য বাবাতো আমাকে বকা দিলো।"

মেয়ে- “কি!!!! এত্তো বড় সাহস বাবার!!! দাঁড়াও এখুনি বকা দিচ্ছি!!”

আমি- “ রাতে তোমার হাত আমার পিঠের নিচে পড়ে ছিলো, আমি আর বাবাতো ভয়-ই পেয়ে গিয়েছিলাম,দেখে মনে হচ্ছিলো, তোমার হাত ভেঙ্গে গেছে।তাই বাবা বললো, এখন থেকে খেয়াল রাখতে।”

মেয়ে হাসতে হাসতে- “ বাবা কি বোকা নাকি! তোমাকে কেন বকা দিলো? আমাকে বললেই তো আমি আর হাত রাখতাম না। “

আমি- “তুমিতো ঘুমের মধ্যে রাখো মা !”

মেয়ে- “নাহ!মাম, আমিতো ইচ্ছে করেই রাখি।রাতে আমার ঘুম ভেঙ্গে গেলে ,যখন আমি দেখি তুমি বাবার দিকে ফিরে আছো, আমি তোমার পিঠের নিচে হাত দিয়ে রাখি!!”

আমি রেগে বলি- “কেন?”

আমার রেগে যাওয়া দেখে মেয়ে মাথা নিচু গলায় বলে-“যাতে তুমি আমার দিকে ফিরলে আমি বুঝতে পারি, তুমি আমার দিকে ফিরছো”

আবাক হয়ে তাকিয়ে থাকি আমার ৫ বছরের মেয়ের দিকে, আল্লাহ্‌তায়ালার শ্রেষ্ঠ সৃষ্টির দিকে।বুকে জড়িয়ে বলি-“ তুমি আমাকে ডেকে বললেই পারো, মা, আমার দিকে ফিরো!!”

আমার প্রজাপতির আরো স্পষ্ট উত্তর -“ তুমি সারাদিন কত কষ্ট করো,তাই রাতে তোমাকে ডাকলে তোমার ঘুম নষ্ট হবে তো!!!”

কি মনে করে আবার বললো- “আমি কিন্ত ভয় পাই না , তোমাকে ছুয়ে থাকলে আমার ভালো লাগে!”

আমার চোখে আনন্দের বন্যা। :)



গত ৩ দিন আগে খেলতে গিয়ে সেই ডান হাতে ব্যাথা পেল মেয়ে আমার , সাথে ঐ হাতেই আবার দেয়া হলো হাম-রুবেলা’র টিকা। মেয়েতো সারাদিন হাতের ব্যাথায়ে কেঁদে অস্থির।রাতে শোয়ার সময়ে বলে “মাম, আমি তো আজ তোমার পিঠের নিচে হাত দিতে পারবো না, তুমি একটু কষ্ট করে আমার বুকে হাত দিয়ে রেখো”

বুক আমার আনন্দে গর্বে ভরা,আমার জন্ম সার্থক, কারন আমি স্পৃহা’র মা ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×