somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূর্খ মানুষ

০২ রা মে, ২০১৬ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশির্বাদে সবাই বলে, ভালো থাকো
কোথায় গেলে পাবো তারে, ছোট্ট মাথায় কিছু ধরে নাকো।
ভেবে-চিন্তে গেলাম তখন কুন্দু মশাইয়ের কাছে,
ভাঙাচুরা দোকানখানি, কিন্তু হাজারো জিনিস আছে।
সব বয়ামে লেবেল করা, করলাম পড়তে শুরু
ভালো, সুখ, দুঃখ পড়তে পড়তে কুঁচকে গেল ভুরু।
কুন্দু মশাই জিজ্ঞেস করে, কেমন আছিস? কি চাই?
এক পুরিয়া 'ভালো' দেও দেখিনি, বাড়ি নিয়ে যাই।
মশাই হেসে বলে, তুই তো এখনো অনেক ছোট,
এত জটিল ভাবিস কেন?
বড়রা এ নিয়ে মাথা ঘামায়,
জীবনটা আরো কঠিন হয় যেন।
এই নে কয়েক পুরিয়া 'ভালো', বাড়ি ফিরে যা,
হেসে-খেলে হৈ-হুল্লোড়ে দিনগুলো তোর কাটা।

বেশ ক'বছর কেটেছে এভাবে হাসি-খুশির রঙে,
হঠাৎ একদিন মাথার পোকার ঘুমটি গেল ভেঙে।
সুখ চাই, সুখ চাই করে চিৎকার দিলো জুড়ে,
আমি বললাম, চল তাহলে কুন্দুর দোকান আসি ঘুরে।

"ভালো ও সুখের কারখানায় ধর্মঘট, আউট অফ স্টক তাই,
দুঃখের বিরাট মুল্যহ্রাস চলছে, নিয়ে যান ভাই।"

এলাম সুখ কিনতে, এখন দুঃখ কিনতে হবে!
ঠিক আছে, কুন্দু মশাইকে জিজ্ঞেস করি তবে।
ব্যবসা মন্দা, মশাইয়ের প্রেসার হয়েছে হাই,
ভয় হলো কাছে যেতে যদি বড় ধোলাই খাই!
অবশেষে বয়ামশুদ্ধ দুঃখ কিনে এলাম ফিরে বাড়ি,
আজ মনে খুব ফুরফুরে ভাব, প্রজাপতির মত উড়ি।

এক পুরিয়া করে প্রতি প্রত্যুষে সপ্তাহ মাস খেলাম,
পরিবর্তন কিছু বুঝছি না ভাই, হতাশ বনে গেলাম।
কিন্তু হাল ছাড়তে চাই না আমি, কোর্সটা করলাম পুরো,
বছর কয়েক যেতে না যেতেই, হাত-পা শরীর করলো ফোলা শুরু।
ভাবি তখন, সুখের বদলে দুঃখ কিনে ভুল আমি করিনি,
জগতের সব সুখেরই পা পড়বে, আমার ঘরে আপনা-আপনি।

কিন্তু হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা, দেখা দিলো গন্ডগোল,
হাসপাতালের ডাক্তার বলে, পুরিয়া খেয়েছো ভুল।
আমি বলি, এখন উপায়? প্রতিকার আছে কি তার?
ডাক্তার বলে, ওরে বোকা তোর হয়েছে মগজ ক্যান্সার।
নিরাশ মনে বেঞ্চে বসে ভাবছি অতীত নিয়ে,
মিলতো যদি একটা সুযোগ, শুধরে নিতাম গিয়ে।
সেদিন সস্তায় পেয়ে দুঃখ কিনে, করেছি অনেক বড় ভুল,
দিনরাত আমি হাসপাতালে দিচ্ছি সেই ভুলেরই মাশুল।
© Copyright Stella Shima Gomes





সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×