খেলা-ধুলা হারাম!
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুজন লোক, এদের মধ্যে একজন দেখতে ‘হুজুর’ টাইপের আর একজন ‘নন-হুজুর’ টাইপের, রাস্তায় দাঁড়িয়ে তর্ক করছেন। কৌঁতুহলি হয়ে একটু দাঁড়ালাম। ‘হুজুর’ টাইপের লোকের কথা, খেলা-ধুলা হারাম; তিনি পবিত্র কোরআনের একটি সুরা উদ্ধৃতি দিয়ে সেই কথাই বলছিলেন। অপর লোকটিও বিভিন্ন যুক্তি দেখিয়ে বিতর্ক করছিলেন। কোরআন-হাদিস সম্পর্কে আমার জ্ঞান নাই। কাজেই আমি দাঁড়িয়ে চুপ-চাপ শুনে বাসায় এসে ভাবতেছিলাম খেলা-ধুলা যদি হারাম হয়েই থাকে তাহলে আমরা অনেক সময় আমাদের প্রিয় দলের জেতার আশায় বিভিন্ন উপায়ে-কেহ হাত তুলে, কেহ রোজা রেখে, কেহ মানত করে, কেহ নফল নামাজ পড়ে- আল্লাহর কাছে যে প্রার্থণা করে থাকি, তা কি তিঁনি শুনবেন? একটা হারাম কাজের প্রার্থনায় তিঁনি কি স্বীকৃতি দেবেন?
গতকালও প্রিয় দলের জেতার আশায় খেলার মাঠে, বাসা-বাড়িতে এবং এখানে-সেখানে অনেককে দেখেছি হাত তুলে প্রার্থনা জানাতে এবং অবশেষে প্রিয় দলটি জিতেও গিয়েছে।
গুডলাক বাংলাদেশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন