মনের কথা তোকে আজ,
কি করে আমি বলি!
হারিয়েও তোকে সবার মাঝে,
নীরবে খুঁজে মরি।
তোর কথা দেওয়া, মিথ্যেরা সব,
আমার কানে বাজে।
আজ তাই আমি ভেবে যাই তোকে,
সকাল থেকে সাঁঝে।
ভুলেছিস তুই আমাকে আজ,
এই বাস্তবতার মাঝে।
স্বপ্ন দেখিয়ে, একা করেছিস,
মনে বলছিস 'দেখ কেমন লাগে'!
পদবি দিয়েছি তোকে 'পাষাণী',
ডাকলেও দিসনা সাড়া।
মানুষের মহামিছিলে খুঁজে তোকে,
আমি দিশে হারা।
পৃথিবীতে এই ছোট্ট জীবনে,
আমি আর কতটুকু পারি!
তবুও স্মৃতির দরজা ভেঙ্গে,
তোর আঁচল ধরে টানি।
তোর স্বপ্ন সত্যি করতে,
উঠেপড়ে আমি লাগি।
মনে মনে আজ ডাকি তোকে,
হবি কি তুই আমার দুস্বপ্নের ভাগি..?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


