ধূমপান টানে আমায়, ডাকে - কাছে আয়
যাই না ব’লে বিরক্তিতে মুখটি আমার বাঁকায়,
মেলে না স্বস্তি, যদি না চা’য়ে রাখি চুমুক
তামাক-ধোঁয়া পুড়ে যাক, চা'য়ের ধোঁয়া উঠুক।
গতকালের 'ধোঁয়া’ র মন্তব্যের মাশুল দিতে গিয়ে আজ আরো ক'য়েকটি কথা মনে এলো। অফিসের কাজের ফাঁকে এই ক’টা লাইনের বেশীতে মন রাখা সম্ভব নয়। অফিস ফাঁকি থেকেও নিজেকে বাঁচাতে হয় বন্ধু।
বন্ধুগো আর তো পারি না আবার হবে দেখা ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


