বাংলাদেশ ক্রিকেট দলের খেলার আগের দিন এবং খেলার দিন ফেইসবুক স্ট্যাটাস দেখে খুব অবাক লাগে। খেলার আগেরদিন থাকে আশাবাদী সব স্ট্যাটাস...ফাটাইয়া দিমু, ধরাইয়া দিমু, বাঘের কামড় কেমন বুঝবি অমুক দল...গো টাইগার্স গো...ইত্যাদি ইত্যাদি এরপর থাকে বিশেষজ্ঞ মতামতা এটা আমার বেস্ট ইলেভেন, অমুককে বাদ দিয়ে তমুককে দলে নিতে হবে...ব্যাটিং অর্ডারে চেঞ্জ আনতে হবে এরকম আরো অনেক কিছু....এরপর যদি বাংলদেশ খেলায় জয়লাভ করে তাহলে টাইগর্সদের শুভকামনায় ফেইসবুকের ওয়াল ভরে ওঠে...এটি আমার খুবই ভালো লাগে, কারণ এত এত সমস্যা এবং বিভেদের মাঝেও এই ক্রিকেট দল মাঝে মাঝে আমাদেরকে একাট্টা করে এবং আমাদের মলিন মুখে হাসি ফোটায়। কিন্তু এই ক্রিকেট দল সবসময় জিততে পারে না...আমরা নবীন ক্রিকেট জাতি...কুলীন দলগুলোর সাথে আমরা মাঝে মাঝে ভালো খেলি, জিতি কিন্তু বেশিরভাগ সময় হারি। এটাই স্বাভাবিক। আমরা যদি সহজ হিসাব ধরি তাহলে দেখব কুলীন দলগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। যদি ১০০ মাইল পথকে গন্তব্য ধরি তাহলে ওরা ৬০ থেকে আশি মাইল পথ অতিক্রম করে বসে আছে আর আমরা শূন্য থেকে শুরু করে ২০ কিংবা ৩০ মাইল পথ অতিক্রম করেছি। তাই ওদেরকে হারাতে গেলে আমাদেরকে সেই বিশেষ দিনে অনেক অনেক বেটার ক্রিকেট খেলতে হয়। এখন আমরা সমর্থকরা যদি ভেবে থাকি আমাদের ক্রিকেট দল অজেয়। তারা সবসময় জিতবে কিংবা ভালো খেলবে তাহলে সেটি অন্যায় হবে। তাই আমাদের সমর্থকদের আরো ধৈর্যশীল হতে হবে, আরো উদার হতে হবে...আমরা সমালোচনা করব কিন্তু সেটি মাত্রারিক্ত হলে তা ক্রিকেট দলকে উপকারের চেয়ে অপকারই করবে ওরা সমর্থকদের ভয়ে উল্টো গুটিয়ে থাকবে..তাই আমরা আমাদের ক্রিকেট দলের প্রতি আর একটু সদয় হতেই পারি...
আলোচিত ব্লগ
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।