somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এগিয়ে আসতে হবে ইউনূসকেই: মুহিত................

২৩ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকারের সঙ্গে কোনো সমঝোতা চাইলে মুহাম্মদ ইউনূসকেই এগিয়ে আসতে হবে- এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক মঙ্গলবার বলেন, ইউনূসের সঙ্গে সরকারের সমঝোতা না হলে তা ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে।

এর একদিন পরই ইউনূসের সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন। তবে মঙ্গলবার সকালেও তিনি সমঝোতার বিষয়টি নাকচ করেছিলেন, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

তবে প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে, "আমরা শুরুতেই একটি সম্মানজনক সমাধান চেয়েছিলাম এবং সেই সুযোগ এখনো খুঁজছি।"

"প্রাথমিক পর্যায়ে সমঝোতার প্রস্তাব সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছিলো এবং তা এখনো বহাল রয়েছে। সরকার এ বিষয়ে প্রস্তুত। তবে, এক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসকেই এগিয়ে আসতে হবে।"

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) গকুল চাঁদ দাস স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, "আজ (বুধবার) বিভিন্ন জাতীয় দৈনিকে 'ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার উদ্যোগের খবর নাকচ অর্থমন্ত্রীর' শিরোনামে প্রকাশিত খবরে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয়।"

"অর্থমন্ত্রী শুধু 'প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রীকে প্রধান করে কোনো কমিটি হয়েছে কি-না' সে বিষয়ে মন্তব্য করেছিলেন-সমঝোতার বিষয়ে নয়," প্রতিবাদপত্রে বলা হয়।

মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউনূস বিষয়ে সমঝোতায় মুহিতকে প্রধান করে করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "এ ধরনের কিছু হয়নি।"

নিয়োগের ক্ষেত্রে অনুমোদন না নেওয়ার কারণ দেখিয়ে গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ওই আদেশের বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে রিট আবেদন করলেও তা নাকচ হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×