somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতি দিনই আছে ছাত্রলীগের নানা ধরনের কর্মকান্ড এদেরকে......................

২৩ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জগন্নাথে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষ, আটক ২১



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।

এই ঘটনায় বিকাল পর্যন্ত পুলিশ ২১ জনকে আটক করেছে।

বুধবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- সারোয়ার হোসেন, রাসেল আহমেদ, সোলায়মান, রাজিব আহমেদ এবং অমিতাভ পাল।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। অভ্যন্তরীণ কোন্দলের কারণে গত বছরের অক্টোবরে কমিটি বিলুপ্ত করা হয়।

মঙ্গলবার বিকালে ছাত্রলীগের মাকসুদ হোসেন পক্ষের এক কর্মীকে প্রতিপক্ষ জহির উদ্দিন বাবর পক্ষের সমর্থকরা মারধর করে। এ নিয়ে বুধবার সকালে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট ছোড়াছুড়ি চলে। এ সময় মাকসুদ পক্ষের সারোয়ার ও রাসেল এবং বাবরের পক্ষের সোলায়মান, রাজিব ও অমিতাভ আহত হয়।

কোতয়ালি থানার উপপরিদর্শক আবু সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই ২১ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

যাদের আটক করা হয়েছে তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

মাকসুদ হোসেন নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবরের অনুসারীরা মঙ্গলবার তার অনুসারী সোহাগের ওপর হামলা চালায়। এজন্য সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার কোনো কারণ ছাড়াই মাকসুদের অনুসারীরা হামলা চালালে তার সমর্থকরা তা প্রতিহত করে।

সংঘর্ষে দুই পক্ষের হামলায় সমাজ বিজ্ঞান অনুষদের দরজা জানালা এবং ক্যান্টিনের চেয়ার টেবিল ভাংচুর হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×