somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিণতি হবে ভয়ঙ্কর'

২৬ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলে এর পরিণতি শুভ হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

শুক্রবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি মীমাংসিত বিষয়। এর পরিবর্তে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা হলে তার পরিণতি ভয়ংকর হবে। আমরা মনে করি- এটা দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র।''

এ ধরনের চিন্তাবাবনা থেকে সরকারকে বিরত থাকারও আহবান জানান তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ব্যবস্থাটি বাতিলের পক্ষে মত দিয়ে আসছেন দলের প্রভাবশালী নেতারা। তবে বিরোধীদল এ ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ- সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের 'ষড়যন্ত্র' করছে।

তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করে ১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী আনা হয়। বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস বা ৯০ দিন।

১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর বাইরে আরো একটি তত্ত্বাবধায়ক সরকার ছিলো। ২০০৬ সালের ২৯ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজ দায়িত্বে অতিরিক্ত হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে কার্যত বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি। এরপর ড. ফখরুদ্দিন আহমদ ওই পদে শপথ নেন। এ পদ্ধতির সরকারের মেয়াদ সাংবিধানিকভাবে ৯০ দিন হলেও তিনি ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ওই পদে ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমী'র উদ্যোগে 'তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সাবেক আইনমন্ত্রী মওদুদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের কথিত চিন্তাভাবনার সমালোচনা করে বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় যেতে পারবে না বলেই এখন এই ব্যবস্থা বাতিলের চিন্তাভাবনা সরকারের ভেতরে হচ্ছে। ক্ষমতায় যেতে তারা এই ব্যবস্থা বাদ দিতে চায়।"

তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়া হলে দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, ''আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়া হলে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে।''

সংগঠনের সভাপতি এম এ মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি-মতিন (বিজেপি) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ, সাংবাদিক আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×