somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করতে দুর্বার আন্দোলন: ফখরুল.................

২৬ শে মার্চ, ২০১১ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে [সরকারকে] বাধ্য করতে 'দুর্বার আন্দোলন' গড়ে তোলা হবে।

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আজ ষড়যন্ত্র চলছে।

"আজ আমাদের দুর্বার আন্দোলন গড়ে তোলার শপথ নিতে হবে। সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতে হবে।"

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

বিএনপি মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল বলেন, এ দেশকে যারা অকার্যকর ও পরনির্ভরশীল করে রাখতে চায়, তাদের ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হলেও দেশ সমৃদ্ধ লাভ করেনি। এখনো ওই ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে।

জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর সা¤প্রতিক ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তান থেকে চলে যান। ২৫ মার্চ রাতেই জেনারেল টিক্কা খান হত্যাযজ্ঞ চালায়।

"ওই সময়ে শেখ মুজিবুর রহমানে কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। তার পরের দিন মেজর জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন।"

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে সেই দল থেকে [অনেকে] বেরিয়ে এসে জাসদ গঠন করেছিলো।

"তারাই আওয়ামী লীগকে রুখতে গণবাহিনী করেন। কর্নেল তাহের সেনাবাহিনীর মধ্যমে বিপ্লব করে ক্ষমতায় যেতে চেয়েছিলেন।"

কর্নেল তাহের ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলীতে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে ৬০ জন কর্মকর্তা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি এ বিএনপি নেতা।

সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জাসাসের সহসভাপতি বাবুল আহমেদ, ইমতিয়াজ হোসেন চপল, যুগ্ম সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, জাহাঙ্গীর সিকদার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে জাসাসের বিপাস আনোয়ার, শামসুদ্দিন দিদার, মীর সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১১ রাত ৮:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×