somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘাতক

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেহের শোণিত ধারায় রোদের
আলো চমকায়
হতভম্ব প্রকৃতি আর সময় স্থির হয়ে রয়।
সাধারণ মানুষ যারা ছিল দাঁড়িয়ে
অথবা চলমান ওই রাস্তায়
তারা পরিণত হয় এক একটি প্রস্তর খন্ডে।
তিনজন-যুবক,যুবক?হায়েনা নয়? অথবা
শার্দুল কিম্বা নেকড়ে?
তারা হিংস্র,তবে ধীর,স্থির
অত্যন্ত নিপুনভাবে কুপিয়ে চলেছে
এক যুবকের মাথায়।-মাথায়!
রঞ্জিত চাপাতির অট্টহাসিতে

স্থবির হয়ে যায় পৃথিবী।
রঞ্জিত হয় রাজপথ,রঞ্জিত হয়
বাংলাদেশ
এই দেশ।

তারপর-
স্তব্ধসময় নিজেকে ফিরে পায়
ফিরে পায় চায়ের টেবিলে
ফিরে পায় পত্রিকার পাতায় পাতায়
ফিরে আসে মুখপঞ্জির দেয়ালে।

ওই যে ফসলের মাঠ যেথায় ফিঙ্গে
বসে আছে উদাস নয়ন মেলে
সেথায় এক শালিক আসে
আর বলে-ভাই ফিঙ্গে
তুমি জানো মুক্তমনা কী?
উদাস ফিঙ্গে চায়,বিরস কন্ঠে বলে-
হয়তো যারা অন্যের বিশ্বাসে আঘাত করে
অত্যন্ত কর্কশভাবে,তারা।
শালিক কি যেন ভাবে,তারপর বলে-
যারা উগ্রপন্থি তারাও কী মুক্তমনা?
ধানের ক্ষেতে বাতাস দোল দিয়ে যায়
প্রকৃতির মাঝে অজানা আনন্দধারা বয়
কেউ শালিকের প্রশ্নের উত্তর
দেবার প্রয়োজন বোধ করেনা।

হায় সত্য আর গুজব যেন যমজ ভাই
তাই উড়াল দেয় নীল আকাশে
একসাথে।
একটি খুনের ঘটনায়
ঝড় উঠে নিস্তরঙ্গ জনমনে
তারপর?-নীরব,স্থবির।

ভোরের আলোয়
একটি রাত বিদায় নেয়,
টুংটাং শব্দে চলে সাইকেল, হকারের
সাইকেল চলেছে রাস্তায়।
চায়ের টেবিলে বিছানো পত্রিকার পাতায়
বড় বড় ওই অক্ষর জানিয়ে দেয়
খুনিরা ধরা পড়েছে-
তিন খুনির একজন পলাতক।
-দু'জনের একজন মাদ্রাসার ছাত্র
আর অন্যজন পান বিক্রয় করে।

রঙ্গমঞ্চে পর্দা উত্তোলিত হয়
যারা অভিনেতা,অভিনয় করে যায়,
নির্দেশক-যিনি নাকি থাকেন
পর্দার আড়ালে, তার নির্দেশে।

মতবাদের সাথে মতবাদের যুদ্ধে
সম্মুখ সারিতে
দাঁড়িয়ে যায় একটি চাপাতি
আর একটি মস্তক

ঘাতক সময় অপেক্ষায় রয়।

১৪/০৭/২০১৫
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×