আলোরা নৃত্য করে করতোয়ার জলে,
গঙ্গা ফড়িং-এর ডানায় লেগে থাকে
মিষ্টি হাসি;
আমি জানি
আমি তোমাকেই ভালবাসি।
কত কাছে,তবু কতদূরে,
বারিহারা মেঘের মাঝে খুঁজি তোমাকে;
বাতাস জানে আমার বিরহের কথা
তাই হয়তো বয়ে আনে মেঘের ভেলা।
রাস্তার মাঝের সারিবদ্ধ দেবদারু গাছ
আর তার সবুজ কচি পাতায়
লেখা আছে তোমার-আমার
বিরহের কথা।
রোদের অসহনীয় উত্তাপে
ঘামতে ঘামতে ভাবি তোমার হাতের
এক গ্লাস শীতল জল অপেক্ষা করে আছে
অপেক্ষা করে আছে আমার জন্য।
দুপুরের নির্জনতায় যে প্রজাপতি ডানা মেলে
সে জানে বিরহ কাকে বলে?
বিকেল হারিয়ে যায়
সন্ধ্যার আঁধারে।
রাতের নির্জন ঘর বার বার বলে
ভালবাসি,ভালবাসি
ভালবাসি তোমাকে।
কত কাছে,তবু কতদূরে।
১৩/০৯/২০১৫
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




