দরজা বন্ধ রেখোনা
দিওনা কাঁটা তারের বেড়া
দেখো চেয়ে,আমরা এসেছি,তোমাদের দরজায়
বিপদ সংকুল কত পথ দিয়েছি পাড়ি।
সাগর অথবা মরুভূমি
কেউ আমাদের দেয়নি বাধা
তোমরাও দিওনা বাধা;আশ্রয় দাও।
আমরা তোমাদের মতই- মানুষ
তবে গৃহহারা।
আমাদেরও ছিল নিরাপদ আশ্রয়
তোমাদের মত।
সাম্রাজ্যবাদের হিংস্র থাবায় আজ আমরা বাস্তুচ্যুত
হাজার বছর ধরে তোমরা লুট করছো
এশিয়া-আফ্রিকা
দখলে রেখেছিলে আমাদের জমি-জায়গা।
আজ হয়তো দখল নাওনি আমাদের ভূমি
তবে অস্ত্র তুলে দিয়েছো তাদের হাতে-
এক ভাইয়ের হাতে অন্য ভাইকে খুন করার জন্য?
কেন ভাইকে দিয়ে ধর্ষণ করাও বোনকে?
দরজা ধন্ধ রেখোনা
দিওনা কাঁটা তারের বেড়া
বানিওনা শরণার্থী আমাদের
ডেকে এনোনা অভিশাপ তোমাদের উপর
বন্ধ কর এই ইঁদুর-বেড়াল খেলা।
দরজা বন্ধ করোনা
আলো প্রবেশ করতে দাও
সুন্দর পৃথিবীর স্বপ্নকে জীবিত থাকতে দাও।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


