দাতা কর্ণ কিম্বা ঈব্রাহিম নেই
পরিবর্তিত কালে কোন মিথ নেই।
এখন এই সময়ে
ঘটেনা ঐশ্বরিক ঘটনা
তবু বলি দান হয়
তবু কোরবানি হয়।
মানুষ ভেসে চলে অনাবিল আনন্দে
অর্থনীতির চাকা চলে গড়িয়ে।
রক্ত,মাংসের টুকরো
হৃদয়ের ভালবাসা,উচ্ছ্বাস,আনন্দ
ক্ষণিক সময়
আত্মার মিলন
বাড়ি ফেরা
যেন এক একটি ঐশ্বরিক ঘটনা।
দাতা কর্ণ কিম্বা ঈব্রাহিম নেই
আজ কোন মিথ নেই।
২৫/০৯/২০১৫
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



