অক্ষরের মেলা
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি হয়তো যুদ্ধে যাবোনা
কারণ রণাঙ্গনে ঝরবে
মানুষের রক্ত।
আমি হয়তো বলবো না
ধর্মের বিপক্ষে
কোন কথা,
কারণ কিছু মানুষ তাতে
বিপদগামী হবে,হবে বিভ্রান্ত
আর আমার স্বপ্নে ভেসে উঠবে
চাপাতী- যা কিনা রক্তাক্ত।
আমি হয়তো রাজনীতি করবো না
কারণ আমার নেই কূটকৌশল
নেই দক্ষতা-মঞ্চে মুখোশ পড়ে অভিনয় করার।
আমি হয়তো একটি বাগান করবো
যেখানে ফুটবে
রক্তলাল সতেজ গোলাপ,
সবুজ সজীব ঘাসে
জমবে শিশির বিন্দু।
আর থাকবে,শিউলি গাছ
আমি খুব ভোরে হাঁটতে যাবো সেই গাছ তলাতে
দেখবো ঝরে পড়া শিউলি ফুল।
তারপর
ক্লান্ত আমি
বসবো সেখানে
আমার হাতে রইবে
একটি কলম
আর খাতা
সেথায় বসাবো
অক্ষরের মেলা।
01/12/2015
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন