অনেকটা সময় পেরিয়ে
ইতিহাসের আয়নায় তারা
অস্বীকার করে গণহত্যার দায়।
একাত্তর হতে দু'হাজার পনেরো
ডিসেম্বর মাস,
অনেকটা সময় কালের গর্তে।
কতবার সূর্য কিরণ ছড়ালো
আকাশের বুকে
কতবার উঠলো চাঁদ।
আর, একাত্তরের বিরঙ্গনার গর্ভে
জন্ম নেওয়া যুদ্ধশিশু,তার চুলেও
ধরেছে পাক।
তবু ওই বর্বর পাকিস্থানীরা
ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে
অস্বীকার করে গণহত্যার দায়।
কী নির্লজ্জ
কী বেহায়া
তারা!
যারা আপন ভাইকে হত্যা করেছিল
যারা বোনকে ধর্ষণ করেছিল
আজ কিনা তারা অস্বীকার করে
বলে-তারা হত্যাকারী নয়
তারা ধর্ষণকারী নয়।
ধিক তাদের
শত ধিক তাদের।
দোযখের আগুন বর্ষিত হোক
তাদের উপর।
০১/১২/২০১৫
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




