রাত দশটার পর
জেগে ওঠে
সাতমাথা।
ঘরে ফেরা মানুষের পদধ্বনি,হকারের হাঁক
গরম ভাপা পিঠার ঘ্রাণ
গরু এবং মুরগীর চাপ
চা পাতার ঘ্রাণ
এক এক করে জমে যায়
সাত মাথায়।
বগুড়া শহরের হৃৎপিন্ডে ফিরে আসে
মানুষের ফেলে রাখা সারা দিনের জমানো
গল্প।
রাত এগোয় নম্রপদে,সময়ের কাঁটায় ভর করে
আর,ভুখা মানুষ খাবারের সন্ধানে
সমবেত হয়,হোটেল আকবরিয়ার ফুটপাতে।
গোলচত্বর ঘুরলেই,সামনে
সপ্তপদী।
০৭/১২/২০১৫
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




