ন্যাড়া মাঠ-ফসলহীন,বসে আছে
রুপোলী চাঁদের জ্যোৎস্না,সেও চেয়ে আছে
মাঠের ধেঁড়ে ইঁদুর
নিশ্চল হুতুম পেঁচা
রাতের কুয়াশা
তারা আজ অপেক্ষায়-
যে মানুষটির হাতের স্পর্শে
প্রাণ ফিরে পাবে
মাঠের পর মাঠ,তারই প্রতিক্ষায়।
শিশিরের কোমল আলতো স্পর্শে
কৃষকের বুনে রাখা বীজে
জাগবে প্রাণের
উচ্ছল জোয়ার
-কচি সবুজ পল্লব
মেলে দেবে ডানা,পৃথিবীর বুকে,
বাতাস খেলবে
জানি সবুজের মাঝে।
আজ
তার অপেক্ষায়-ফসলহীন ন্যাড়া মাঠ
রুপোলী চাঁদের আলো
দুরন্ত ধেঁরে ইঁদুর
নিশ্চল হুতুৃম পেঁচা
রাতের কুয়াশা।
০৯/১২/২০১৫
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




