তোমার হৃদয় যেথা খেলা করে
সেই মাটির উঠোন
পঞ্চবটী,বাঁধানো স্থান
বহতা কুমার নদী; আমিও যাই সেথায়।–তবে স্বপ্নে।
হেঁটে যাই,রেল ব্রীজের পাশ দিয়ে,তোমার হাতে হাত রেখে
আর ইচ্ছে করে-জড়িয়ে ধরি তোমার
ওই সুন্দর কোমর।
ইচ্ছে করে-তোমার তপ্ত ঠোঁট জোড়া দেই ভরিয়ে
-চুমুতে,চুমুতে।
আর,ভালবাসার লালাসিক্ত নদীতে ডুবে যেতে যেতে
বারবার বলি-ভালবাসি,তোমায় ভালবাসি।ভীষণ ভালবাসি।
তোমার ভ্রমর কালো আঁখি
যেথা আসে ঘুরে
সেই ঘরে,সেই বিছানাতে
তোমায় পিষ্ট করি দু’হাতে,
মিশিয়ে নেই ওই কোমলদেহখানি
আমার উষ্ণ বুকের মাঝে।
নম্রপদে ভোর আসে
আঁখি মেলে চাই-চারপাশ নীরব,শুনশান।–নিঃসঙ্গ পরবাসে।
12/12/2015
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





