লিখবার সময় প্রথম খেয়াল হলো
কেমন বদলে গিয়েছে চিরচেনা জগত
একটিমাত্র শব্দ বদলে দিয়েছে সবকিছু।
তার বিশ্বস্ত হাত ধরে প্রথম হাঁটা শেখা
তার সাথেই প্রথম ঘর ছেড়ে এলেম বাহির পানে
পৃথিবী আমারে চিনেছে তারই নাম দিয়ে
লিখবার সময় প্রথম খেয়াল হলো
আমার পিতার নামের প্রথম অংশে
'মৃত' শব্দটি আশ্রয় পেল
যা বদলে দিলো সবকিছু।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



