সমস্যার যত বোঝা, একে একে হয়ে যায় পাখির পালক
আর সেই ডানায় ভর করে ভেসে আছি
জীবনের সুনীল আকাশে
যে ভাবে উড়ে ভুবন চিল নীল আকাশের বুকে, চক্রাকারে।
জানি আকাশের বুকে ভেসে সে চেয়ে রয় পৃথিবীর পানে, প্রেমিক সে যে
মাটির পৃথিবীর; এই সবুজ পৃথিবীর।
আমি?- ভালবাসি জীবনকে। এই সমস্যা জরজরিত জীবনকে
এই উচ্ছাস,আনন্দময় জীবনকে
এই সুখি জীবনকে,এই দুঃখি জীবনকে।
সমস্যার পালকে মোরা ডানায় উড়ছি জীবনের নীল আকাশে
সঙ্গী হবে আমার? - তবে এসো হাত বাড়িয়ে দাও
হও বন্ধনহীন,চল, মেলে দাও ডানা,জীবনের লাল- নীল আকাশে।
১৪/০১/২০১৭
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



