হয়তো অসম্পূর্ণ ছিল, তাই ফিরে আসা এখানে
বহুদিন পরে,অন্যকোন পরিচয়ে,পরিবর্তিত হৃদয় নিয়ে
জানি,এখনও বহতা ব্রক্ষ্মপুত্র, আগের মতই নির্লিপ্ত
জানি,এখনও কোন প্রেমিক জুটি বসে রয় তোমার পারে
আর স্বপ্ন বুনে চলে অনাগত দিনের স্বপ্নবাসরসময়ের
জানি,এখনও সুলতান চাঁপায় মৌমাছি উড়ে
জানি,এখনও চর পরে নদীর বুকে শুষ্ক মৌসুমে
অসম্পূর্ণ একটি অতীত
আর অস্বচ্ছ এক ভবিষ্যৎ
আর অতৃপ্ত এক হৃদয়- তৃষ্ণায় কাতর মন
হয়তো অসম্পূর্ণ ছিল, তাই ফিরে আসা এখানে
১৬/০১/২০১৬
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



