ঘেয়ো কুকুরের দল যথারীতি রাজপথে,যদিও প্রজনন ঋতুর
বদ্ধ প্রাচীর আগের মত দূঢ় নেই।তাই বুঝি এই শরতেও নেই
বারিহারা মেঘের উড়ে চলা।মৌসুম বদলে যাচ্ছে বলে আক্ষেপরত
কৃষক ঈশ্বরকে টেনে নামিয়ে আনে তার কাছে।
সভ্যমানুষগুলি পরিণত হয় কার্তিকের কুকুরে।অস্ত্র তৈরি হয়ে চলে
যায় গুদামে আর বৈষয়িক উষ্ণতায় বৃষ্টির ফোঁটা ঘর ছাড়ে।
যুদ্ধ যুদ্ধ খেলা শেষে উন্নতদেশ গুনে নেয় লাভের অংশ।বংশবদ ঈশ্বর
মাছি মারে তৃতীয় বিশ্বের ধ্বংসস্তূপে।
মানবতা, ধর্ম,উন্নত জীবন,শিক্ষা, গণতন্ত্র একই ব্যবসার নানা নাম।
০২/১০/২০১৭
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



