ব্যক্তি মালিকানাধীন গাড়ি গুলি ঝক ঝক করে রাজপথ জুড়ে
গাড়ি নয় অর্থ চমকায় রোদে
একজন আরোহী নিয়ে নিজেকে ধন্য করছে সে।
এই সময়ে,যখন ঢাকার প্রধান সড়কে গাড়িগুলি হামাগুড়ি দিতে থাকে
ঠিক তখন দরদর করে ঘামছে তারা,পশু নয় মানুষ ঘামছে পাবলিক বাসে,
সময়খেকো সময় মাঝে তাদের স্বপ্নে অফিস বসের অগ্নিমূর্তি ভাসতে থাকে
আমিও দেখতে থাকি স্বপ্ন,- জীবনের স্বপ্ন,খাতায় নয় স্বপ্নে কবিতা আসে
কবিতা নয়,চাওয়া না পাওয়ার গল্প আসে।হামাগুড়ি সময় শেষে
বিড়ালের লেজ নড়ে।বিড়াল কিন্তু ঘুমিয়ে।
০৩/১০/২০১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



