(১)
মানুষগুলি বড়ই সুখী
সংবাদগুলি পড়তে পেরে।
পত্রিকার পাতায় জমে থাকে জনগণের দুর্বল স্মৃতিশক্তির ফায়দা
(২)
আমি যতই চেষ্টা করি জন্ম ইতিহাস ভুলতে
ইতিহাস ফিরে আসে আর আমাকে জাগিয়ে দেয়।
আমার চরিত্রে মিশে থাকা সুবিধাবাদ মুচকি হাসে
(৩)
নেজামী ইসলাম একাত্তরে প্রস্তরিতভূত হয়ে থাকতে পারে!
হেফাজত ইসলাম রাস্তা ধরে হেঁটে যায়।
বিষবৃক্ষগুলি আগাছার মত বেড়ে চলে
একজন কৃষক আমার কাছে আসে আর ঘাস মারার ঔষধ দাবী করে
আর আমি ঠিক জানিনা,আমি স্বপ্নে না জাগরণে
২১/০৪/২০১৮
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





