এখনও কি শিশির জমে,পুরুষ্ঠ ধানের শীষে
এখনও কি চাঁদ উঠে,বাঁশ বাগানের মাথাতে,- নিঃশব্দে
কেউ কি খুঁজে তার কাজলা দিদিকে,- প্রশ্ন রাখে মায়ের কাছে
এখনও কি মেঠো পথ ধরে, শেষবিকেলে ফিরে আসে,- রাখাল ছেলের দল
এখনও কি খুঁজে পাও সাঁজের মায়া,গাঁও গেরামে
এখনও কি খুঁজে পাও, ধেঁড়ে ইঁদুর,কার্তিকের শেষে,- মাঠে মাঠে
আমি না এখনও খুঁজি,শত সহস্র মানুষের ভিড়ে,নিসঙ্গ পথিক সেজে
কত কাল
কত কাল দেখিনি বাংলার মুখ জীবনানন্দের চোখে!
২৪/০৪/২০১৮
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





