তাদের কথাগুলি সত্যই ছিল।আর অস্বীকার কেউ করেওনি।
সত্যকথার উপর স্বর্ণলতা ভর করে।সত্যবৃক্ষ আড়াল করে নিজেকে।
একজন শিক্ষক।একজন ব্যবসায়ী।একজন রাজনীতিবিদ মুখোশ পড়ে নেয়
আর সত্য কথাগুলি মিথ্যা কথায় বদলে যায়।
আগাছার মত বাড়তে থাকা পাকিভূত সব মানুষে পরিণত হয়
নিজেদের গায়ে যত্ম করে লিখে নেয়-"আমি রাজাকার"।
চেয়ারে বসে থাকতে থাকতে নিতম্বে শিকড় গজিয়ে উঠে।আমার হাসি
শুধু মাটিতে পড়ে থাকা পাথরই শুনতে পায়।
এক কৃষক আসে,হাতে তার মৃত মুরগী। সে হাউ হাউ করে বলে সব মরছে
ডাক্তার হেসে উঠে আর বলে মুরগীর পুটকী ভেজা।টিকা দিতে দেরী কেন?
২৭/০৪/২০১৮
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




