বামপন্থায় পচন ধরে,আর বাঙালিদের সাম্যবাদ হতে পচা গন্ধ বের হয়
ঠিক তখন যখন তাদের সব ধরণের কর্মকান্ডের ফলাফল ভোগ করে
শুধুমাত্র মৌলবাদ।
আমি শতশত বিপ্লবীকে চিনি
যারা যৌবনে বিপ্লব আর সাম্যবাদের স্বপ্নে বুঁদ হয়েছিল
যেন এক একজন দেবতা মহাদেব যে কিনা গাঁজার নেশায় দিশাহীন,
অবশ্য তাদেরকে খাদ্য সরাবরাহ করা হতো।
তবে কর্ম জীবনে এসে বাঙালি বিপ্লবী রুপ বদলে ফেলে
ঠিক যেন এক একটি মরুর গিরগিটি
আর সহবাস করে
মৌলবাদের অর্থের সাথে
সুবিধাবাদের সাথে।
একজন বিপ্লবী এলো আমার কাছে, বলে-
মার্কস আর এঙ্গেল পড়েছেন?
আমি বললাম আমি অর্থনীতিবিদ হতে পারবোনা
তিনি বললেন, তবে রাজনীতি শিখুন,শিখুন কিভাবে বদলানো যায় সমাজ
আমি তাকে ভালো ভাবে দেখি-
দেখি এক বিপ্লবীর কংকাল যে কিনা
অলস ও বিধ্বস্ত।
রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে
আর বিপ্লবী তার অনুবাদ করে শোনায়-
আগামীতে মানুষ গরুর গাড়ি করে চাঁদে যাবে।
২৭/০৪/২০১৮
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




