আমি হাত পাতি আর হাতে একটি বটিকা ফেলে দেন আমার ঈশ্বর।
পরম ভক্তিযোগে আমি খেয়েনি,অবশ্য ঈশ্বর বলেননি আমাকে-
কেন খেতে হবে আর কখন খেতে হবে সেই বটিকা।তবে খাওয়ার পর
আজব কান্ড ঘটে যায়। আমি জনতার মিছিলে সামিল হই।যে মিছিলের
সবাই ঘুমন্ত।
অন্ধকার দীর্ঘ হতে দীর্ঘতর হয়
আর বিস্ফোরণে নিহত মানুষের রক্ত বিশ্লেষণের জন্যে পাঠিয়ে দেওয়া হয়
পুঁজিবাদের কারখানাতে
যার পাশে সাম্যবাদীরা নির্লিপ্তভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছে,অবশ্য
বলশেভিক বিপ্লব স্থান পেয়েছে পুস্তকের পাতায়।
অন্ধকার ঘরে সাপ,সারা ঘরে সাপ- বাংলার প্রবাদ
লিখতে লিখতে শেষ ঘন্টা পড়ে যায়।শিক্ষক এসে আমার খাতা নিয়ে যান।
আমি শালগ্রাম শিলা হাতে জনতার মিছিলে হাটছি।
২৮/০৪/২০১৮
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




