গাছের ফ্যাকাসে ছায়া রোদের বুকে ছুরি চালিয়ে দেয়
আর কোন এক অদ্ভুদ প্রেরণা আমাকে সাহায্য করে
গাছ বেয়ে উঠে যেতে। পিঁপড়ার সারি পার হয়ে বৃক্ষের শাখায়
আমার ক্ষণিক অবস্থান।
আকাশ নীচে নেমে আসে আর মৃত্তিকা দূরে সরে যায়
সময় পাথরে পরিণত হয়।
বাতাসের সুরেলা কন্ঠ।আকাশের নীরবতা আর মৃত্তিকার বিষাদ
আমাকে বিচ্ছিন্ন করে রাখে বর্তমান হতে।
আমি বুঝি আদিম যুগের বৃক্ষ মানব- প্রকৃতিতে বিলীন
আমি বুঝি ক্ষুদ্র কোন প্রাণী- বৃক্ষ মাঝে বসবাস
সময়বরফ গলে যায়
বর্তমান আমাকে ঝাঁকি দেয়
আকাশ দূরে সরে যায়
মৃত্তিকা আমাকে কাছে টেনে নেয়
পিঁপড়ার সারি আমার মাটির দেহে
বৃক্ষ আকাশে উড়াল দেয়।
১৭/০৫/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


