
আমি কথার পর কথা সাজিয়ে পৃথিবীতে স্বর্গ রচনা করতে পারি
তাতে পৃথিবীর ক্ষতির কারণ নেই
আমি কথার পর কথা সাজিয়ে পৃথিবীতে যুদ্ধ- বিগ্রহ বন্ধ করতে পারি
তাতে বিবাদমান রাষ্ট্রগুলির কোন ক্ষতি নেই
আমি কবিতায় গাঁথতে পারি সাম্যের সুর
তবু পৃথিবীতে টিকে থাকবে অসুর।
একজন ব্যক্তির মাছি ভন ভন লাশ ব্যর্থ হয় মাদক নিয়ন্ত্রণে
তবে অর্থের উৎস
সুগভীর ষড়যন্ত্র
নির্বাচনের সময় নাশকতা সৃষ্টিকারী ভারাটে নেকড়ে
যদি হিসাবের খাতায় আসন গেড়ে বসে
তবুও পৃথিবী মনে রাখবে অন্যায়ের প্রত্যেকটি হিসাব।
বন্দুকের নল প্রাণহীন
নির্জিব শীতল
কখন যে সে ব্যবহারকারীকেই হত্যা করবে
তা সে নিজেও জানেনা।
উত্তেজনার নেশাচ্ছন্ন সময় আয়নায় নিজেকে চিনতে পারে কিনা
চম্পা কিম্বা সেভেনের কাছে এই উত্তর নেই।
চম্পাতেও জাতি নেশাচ্ছন্ন
উত্তেজনাতেও নেশাচ্ছন্ন।
কালের পাথর অলস পুকুরে ডুবে যায়।
২৯/০৫/২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
